ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩১ আষাঢ় ১৪৩৩
Logo
logo

বাংলাদেশ সফরের জন্য পূর্ণশক্তির দল ঘোষণা অস্ট্রেলিয়ার


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২৭ ফেব্রুয়ারী, ২০২৪, ০৪:০২ পিএম

বাংলাদেশ সফরের জন্য পূর্ণশক্তির দল ঘোষণা অস্ট্রেলিয়ার

বাংলাদেশ সফরের জন্য পূর্ণশক্তির দল ঘোষণা অস্ট্রেলিয়ার

বিপিএল শেষে নাজমুল হোসেন শান্তদের পাশাপাশি নারী দলেরও রয়েছে সূচি। টুর্নামেন্ট পর প্রথমবারের মতো মার্চ-এপ্রিলে সিরিজ খেলতে আসছে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। এই সিরিজে তিনটি করে ওয়ানডে আর টি-টোয়েন্টি খেলবে তারা।

সিরিজের সূচি এখনও চূড়ান্ত করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এরই মধ্যে সফরের জন্য দল ঘোষণা করেছে অজিরা। অ্যালিসা হিলির নেতৃত্বে পূর্ণশক্তির দল নিয়েই বাংলাদেশে খেলতে আসবে অস্ট্রেলিয়া।

এর আগে মাত্র একবার বাংলাদেশ সফরে এসেছিল অজি নারী দল, সেটি ছিল ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। ১০ বছর পর আবার বাংলাদেশের মাটিতে পা রাখবে হলুদ জার্সিধারীরা।

অস্ট্রেলিয়া দল: অ্যালিসা হিলি (অধিনায়ক), ডার্সি ব্রাউন, অ্যাশলে গার্ডনার, কিম গার্থ, গ্রেস হ্যারিস (শুধুমাত্র টি-টোয়েন্টি), অ্যালানা কিং, ফোবি লিচফিল্ড, তাহলিয়া ম্যাকগ্রা (সহ-অধিনায়ক), সোফি মলিনেক্স, বেথ মুনি, এলিস পেরি, মেগান স্কাট, অ্যানাবেল সাদারল্যান্ড, জর্জিয়া ওয়ারহাম, টায়লা ভলাইমিঙ্ক।