ঢাকা, সোমবার, জুলাই ১৩, ২০২৬ | ২৯ আষাঢ় ১৪৩৩
Logo
logo

বলিভিয়ার সাবেক প্রেসিডেন্ট জিয়ানি আনেজের ১০ বছর জেল


এনবিএস ডিজিটাল ডেস্ক    | প্রকাশিত:  ১১ জুন, ২০২২, ০৭:০৬ পিএম

বলিভিয়ার সাবেক প্রেসিডেন্ট জিয়ানি আনেজের ১০ বছর জেল

বলিভিয়ার সাবেক প্রেসিডেন্ট জিয়ানি আনেজের ১০ বছর জেল

২০১৯ সালে বিরোধীদলের চাপের মুখে বলিভিয়ার তৎকালীন প্রেসিডেন্ট এভো মোরালেসের পদত্যাগের পর প্রেসিডেন্ট হন জিয়ানি আনেজ। এর পরের বছর অক্টোবর জিয়ানি নির্বাচনের আয়োজন করেন। কিন্তু গত বছর মার্চে তাকে গ্রেফতার করার পর তার বিরুদ্ধে ২০১৯ সালে অভূত্থানের অভিযোগ আনা হয়। 

বলিভিয়ার আদালত তার বিরুদ্ধে দায়িত্বে অবহেলা, সংবিধান ও আইন লঙ্ঘনের অভিযোগ এনে বিচারের পর এ শাস্তি দিয়েছে। আদালতে ৭ ঘন্টা শুনানি চলার পর দেশটির সাবেক পুলিশ জেনারেল ইউরি কালডেরন ও সশস্ত্র বাহিনীর সাবেক কমান্ডার ইন চিফ উইলিয়ামস কালিম্যানকে ১০ বছর কারদণ্ড দেওয়া হয়। তবে তারা উভয়ে পলাতক রয়েছেন। 

আদালতের এ রায়ের জর জিয়ানি আনেজের আইনজীবী এ রায়কে রাজনৈতিক পক্ষপাতদুষ্ট বলে অভিহিত করেছেন।