ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

সৌদি আরবে অনুশীলনে বাংলাদেশ ফুটবল দল


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০৫ মার্চ, ২০২৪, ০৫:০৩ পিএম

সৌদি আরবে অনুশীলনে বাংলাদেশ ফুটবল দল

সৌদি আরবে অনুশীলনে বাংলাদেশ ফুটবল দল

মার্চে বিশ্বকাপ বাছাই পর্বে যুদ্ধ-বিধ্বস্ত দেশ ফিলিস্তিনের বিপক্ষে হোম অ্যান্ড অ্যাওয়ে ম্যাচের প্রস্তুতির জন্য সৌদি আরবে অবস্থান করছে বাংলাদেশের ফুটবলাররা। একদিন আগে (রোববার) রাতে তায়েফ সিটিতে পৌঁছায় জামাল ভূঁইয়ারা।

কিং ফাহাদ স্পোর্টস সিটিতে বাংলাদেশ ফুটবল দল সন্ধ্যা ছয়টা থেকে সাড়ে সাতটা পর্যন্ত অনুশীলন করেছে। ফুটবলারদের হালকা ঠাণ্ডা ও বাতাসের মধ্যে অনুশীলন করতে হয়েছে। জাতীয় দলের ম্যানেজার আমের খান সৌদি আরব থেকে বলেছেন, তায়েফের আবহাওয়া সৌদির অন্য শহর থেকে একটু ভিন্ন। স্থানীয়রা বলছেন সন্ধ্যার দিকে কিছুদিন আগে আরও বেশি ঠাণ্ডা ছিল। এখন সেই তুলনায় একটু কম।

অনুশীলন নিয়ে খুশি হয়ে বাংলাদেশ দলের কোচ হাভিয়ের কাববেরা বলেন, এখানে বেশ সুন্দর পরিবেশ ও অনুশীলন ব্যবস্থা। আমাদের খেলোয়াড়রাও উপভোগ করছে। অনুশীলন অনেকের জন্য প্রায় সপ্তাহ খানেক পর (প্রিমিয়ার লিগ শেষে বিরতির পর) হয়েছে। আশা করছি, পরিস্থিতির সঙ্গে সবাই খাপ খাইয়ে নিতে পারবে। ফিলিস্তিনের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ দুটি হবে আগামী ২১ মার্চ কুয়েতে ও ২৬ মার্চ ঢাকায়।