ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

বিশ্বের সবচেয়ে বয়সী মানুষ


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০৬ মার্চ, ২০২৪, ০৫:০৩ পিএম

বিশ্বের সবচেয়ে বয়সী মানুষ

বিশ্বের সবচেয়ে বয়সী মানুষ

বিশ্বের সবচেয়ে বয়সী জীবিত মানুষ হলেন মারিয়া ব্রানিয়াস মোরেরা। স্পেনের এই নারী গত সোমবার ১১৭তম জন্মদিন উদ্যাপন করেন। মারিয়া ১৯০৭ সালের ৪ মার্চ যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে জন্মগ্রহণ করেন। তবে আট বছর বয়সে তিনি পরিবারের সঙ্গে স্পেনে চলে আসেন এবং ক্যাটালোনিয়ায় বসবাস শুরু করেন।

বর্তমানে তিনি রেসিডেন্সিয়া সান্তা মারিয়া দেল তুরা নার্সিংহোমে বসবাস করছেন। এখানে প্রায় ২৩ বছর ধরে আছেন তিনি।

২০২৩ সালের জানুয়ারিতে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস (জিডব্লিউআর) বিশ্বের সবচেয়ে বেশি বয়সী জীবিত মানুষ হিসেবে মারিয়া ব্রানিয়াস মোরেরাকে স্বীকৃতি দেয়। তার আগে ছিলেন ফরাসি নারী লুসিল র‌্যানডন। তিনি ১১৮ বছর বয়সে মারা যান।

মারিয়ার নার্সিংহোমের পরিচালক ইভা ক্যারেরা বয়েক্স গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসকে বলেন, সবার অভিনন্দন ও শুভেচ্ছাবার্তা পেয়ে মারিয়া কৃতজ্ঞ। অসংখ্য মানুষ তার স্বাস্থ্যের ব্যাপারে খোঁজখবর নেওয়ায় তিনি খুশি।