ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

আরও একটি জাহাজে হুথি হামলা


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০৯ মার্চ, ২০২৪, ০৬:০৩ পিএম

আরও একটি জাহাজে হুথি হামলা

 আরও একটি জাহাজে হুথি হামলা

এডেন উপসাগরে একটি জাহাজ লক্ষ্য করে নতুন হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা। শুক্রবারের এ হামলার কথা নিশ্চিত করেছে যুক্তরাজ্যের সমুদ্র নিরাপত্তা বিষয়ক সংস্থা -ইউকেএমটিও। সংস্থাটি আরও জানিয়েছে, হুথি নিয়ন্ত্রিত বন্দর নগরী এডেন থেকে দক্ষিণ-দক্ষিণপূর্বাঞ্চলের ৫০ নটিক্যাল মাইল দূরে এ হামলার ঘটনা ঘটেছে।

সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে, ‘জাহাজের সামনে দুটি বিস্ফোরণের তথ্য দিয়েছেন নাবিকেরা। তবে জাহাজ এবং ক্রুরা নিরাপদ আছেন।’ জাহাজগুলোকে সতর্কতার সঙ্গে চলাচল এবং যে কোনো ধরণের সন্দেহজনক কর্মকাণ্ড দেখলে ইউকেএমটিওকে তা জানাতে বলা হয়েছে ওই বিবৃতিতে। হুথিরা অবশ্যরা তাৎক্ষণিকভাবে এ হামলা দায় স্বীকার করেনি। তবে সেসব অঞ্চলে যত হামলা হয়েছে তার সবই চালিয়েছে হুথিরা।

গত ৭ অক্টোবর ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা চালানো শুরু করে দখলদার ইসরায়েল। এর একমাস পর প্রথমে ইসরায়েলি মালিকানাধীন এবং ইসরায়েলগামী জাহাজে হামলা চালানো শুরু করে তারা।

এর জবাবে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ইসরায়েলের পক্ষে হুথিদের লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে। তারপর থেকে এ দুটি দেশের জাহাজ লক্ষ্য করেও হামলা চালানো শুরু করেন হুথি যোদ্ধারা। গত ৬ মার্চ যুক্তরাষ্ট্রের মালিকানাধীন ‘ট্রু কনফিডেন্স’ জাহাজে হামলা চালায় হুথিরা। এতে তিনজন নাবিক নিহত হন। তারও আগে হুথিদের হামলায় ‘রুবিমার’ নামের যুক্তরাজ্যের একটি জাহাজ সমুদ্রে ডুবে যায়।