এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ০৯ মার্চ, ২০২৪, ০৬:০৩ পিএম
গাজায় নারী-শিশুসহ সবাইকে হত্যা কর: ইহুদী রাবাই
সন্ত্রাসের পক্ষে প্রচারণায় লিপ্ত একজন ইহুদী ধর্মগুরু বা রাবাই গাজার সবাইকে, এমনকি নারী ও শিশুকেও গণহারে হত্যার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ইহুদী আইন বা হালাকার শিক্ষার আলোকেই তিনি এটি করছেন।
রাবাই এলাইইয়াহু মালিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ভিডিওত এমন বিপজ্জনক মন্তব্য করতে দেখা যায়। তার ভিডিওটি ভাইরাল হয়েছে। ইসরায়েলের মধ্যাঞ্চলের জাফার চরমপন্থী ইহুদী ধর্মীয় গ্রুপ শিরাত মোশে স্কুলের প্রধান ধর্মগুরু হলেন রাবাই এলাইইয়াহু মালি।
রাবাই এলাইইয়াহু মালি বলেন,‘এটি হল আমাদের মিতজভাহ(ধর্মযুদ্ধ)। আমাদের ধর্মীয় আইন অনুসারে গাজায় যে পরিস্থিতি চলছে তাতে ‘সেখানকার জীবন্ত কাউকেই বাঁচতে দেওয়া যাবে না, সবাইকেই হত্যা করতে হবে। এর পেছনে পরিস্কার যুক্তি হলো: আপনি যদি তাদেরকে হত্যা না করেন তাহলে তারা আপনাকে হত্যা করবে।’
তিনি দাবি করেন, ‘আজকের ‘শত্রুরা’ বিগত যুদ্ধের সময় শিশু ও নারী ছিল। তাদেরকে আমরা জীবিত রেখেছিলাম। ওই নারীদের গর্ভে ‘সন্ত্রাসীরা’ জন্ম নিয়েছে। তাই যেই সামনে আসুক না করে তাকে হত্যা করতে করতে হবে, এটি তাদের ধর্মীয় নিয়ম।’
ইসরায়েলের বিরোধীদল লেবার পার্টির নেতা মেরে মাইকেলি রাবাই মালির এ মন্তব্যের নিন্দা করেছেন। তিনি বলেন, ইসরায়েলকে রক্তপিপাসু ও হিংস্র দেশ হিসেবে তুলে ধরতে কোন রাবাইকে হালাকাকে ব্যবহার করতে দেওয়া যাবে না। গাজায় ইসরায়েলি হামলায় গত ৫ মাসে ৩০৮০০ নিহত এবং ৭৩০০০ আহত হয়েছেন। যাদের শতকরা ৭২ জনই নারী ও শিশু।