ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩১ আষাঢ় ১৪৩৩
Logo
logo

দ্য হান্ড্রেড প্লেয়ার ড্রাফটে দল পেলেন না সাকিব-তামিমসহ ১৬ বাংলাদেশি


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২১ মার্চ, ২০২৪, ০৪:০৩ পিএম

দ্য হান্ড্রেড প্লেয়ার ড্রাফটে দল পেলেন না সাকিব-তামিমসহ ১৬ বাংলাদেশি

দ্য হান্ড্রেড প্লেয়ার ড্রাফটে দল পেলেন না সাকিব-তামিমসহ ১৬ বাংলাদেশি

ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি লিগ দ্য হান্ড্রেডের প্লেয়ার ড্রাফটে নাম দিয়েছিলেন বাংলাদেশের সাকিব আল হাসান ও তামিম ইকবালসহ ১৬ বাংলাদেশি ক্রিকেটার। তবে ইংলিশদের এই জনপ্রিয় লিগটির ড্রাফট থেকে কোনো ফ্রাঞ্চাইজি বাংলাদেশের কোনো ক্রিকেটারকে নিয়ে আগ্রহ দেখায়নি।

সাকিব-তামিম ছাড়াও ১৬ জনের এই তালিকায় ছিলেন লিটন দাস, তাসকিন আহমেদ, তাওহিদ হৃদয়, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, জাকের আলি, তানজিদ তামিম, আফিফ হোসেন, শামীম হোসেন, শহিদুল ইসলাম, হাসান মাহমুদ, সৌম্য সরকার ও রনি তালুকদার। এছাড়া একমাত্র বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে নাম দিয়েছিলেন জাহানারা আলম।

প্লেয়ার ড্রাফটে অলরাউন্ডার সাকিব ৭৫ হাজার পাউন্ড মূল্যের ক্যাটাগরিতে ছিলেন। এর আগে তিনবার ড্রাফটে নাম দিয়েছিলেন তিনি। তবে দল পাননি কোনোবারই। তামিম ও লিটনের ভিত্তি মূল্য ছিল ৬০ হাজার পাউন্ড, এ ছাড়া তাসকিন আহমেদ ও শরিফুল ইসলামের ৫০ হাজার পাউন্ড। -চ্যানেল২৪

টুর্নামেন্টটির আসন্ন আসরের জন্য ৮৯০ জন ক্রিকেটার ড্রাফটে নিজেদের নাম জমা দিয়েছিলেন। মাত্র ৭৫টি জায়গা খালি ছিল। বাংলাদেশি ক্রিকেটাররাও ছাড়াও দ্য হান্ড্রেড ড্রাফটে দল পাননি জেসন রয়, ডেভিড ওয়ার্নার, পাকিস্তানের বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের মতো তারকা ক্রিকেটাররা।