ঢাকা, সোমবার, জুলাই ১৩, ২০২৬ | ২৯ আষাঢ় ১৪৩৩
Logo
logo

বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট ম্যাচ দেখা যাবে ১০০ টাকায়


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২১ মার্চ, ২০২৪, ০৪:০৩ পিএম

বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট ম্যাচ দেখা যাবে ১০০ টাকায়

বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট ম্যাচ দেখা যাবে ১০০ টাকায়

টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজের পর সাদা পোশাকে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি শুরু হবে শুক্রবার (২২ মার্চ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

সিলেটে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচটি মাঠে বসে দেখতে আগ্রহী দর্শকদের জন্য টিকিটের মূল্য তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই ম্যাচ দেখতে দর্শকদের গুনতে হবে ১০০ থেকে ১ হাজার টাকা পর্যন্ত। বুধবার এক বিবৃতিতে নিশ্চিত করেছে বিসিবি।

এই ম্যাচ গ্রিন গ্যালারি ও ওয়েস্টার্ন গ্যালারিতে  বসে দেখতে খরচা করতে হবে ১০০ টাকা। ইস্টার্ন গ্যালারিতে বসে খেলা দেখতে হলে দর্শকদের গুনতে হবে ২০০ টাকা। এছাড়া ক্লাব হাউজের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০০ টাকা এবং গ্র্যান্ড স্ট্যান্ডের মূল্য সর্বোচ্চ ১ হাজার টাকা।

ম্যাচের আগের দিন বৃহস্পতিবার এবং ম্যাচের দিন সকাল সাড়ে ৯টা থেকে বিকাল সাড়ে ৪ টা পর্যন্ত সিলেট স্টেডিয়ামের টিকিট কাউন্টারে টিকিট পাওয়া যাবে। এছাড়াও সিলেট জেলা স্টেডিয়ামের প্রধান গেটে পাওয়া যাবে বাংলাদেশ-শ্রীলঙ্কার প্রথম টেস্ট ম্যাচের টিকিট।