ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

ইন্দোনেশিয়ার উপকূলে রোহিঙ্গাবোঝাই নৌকাডুবি, মাত্র ৬ জনকে উদ্ধার


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২১ মার্চ, ২০২৪, ০৪:০৩ পিএম

ইন্দোনেশিয়ার উপকূলে রোহিঙ্গাবোঝাই নৌকাডুবি, মাত্র ৬ জনকে উদ্ধার

 ইন্দোনেশিয়ার উপকূলে রোহিঙ্গাবোঝাই নৌকাডুবি, মাত্র ৬ জনকে উদ্ধার

এএফপি জানিয়েছে, ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশের পশ্চিম উপকূলে বুধবার স্থানীয় সময় সকাল ৮টার দিকে রোহিঙ্গা যাত্রীবোঝাই নৌকাডুবির ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় বহু যাত্রী নিখোঁজ রয়েছেন। ৬জন বাদে অন্য যাত্রীরা সাগরের স্রোতে ভেসে গেছেন। এপি জানায়, উদ্ধারকৃতদের মধ্যে ৪জন নারী ও ২জন পুরুষ।

পশ্চিম আচেহ’র মৎসজীবী সমাজের অন্যতম নেতা নন্দ ফেরদিয়ানসিয়াহ বলেন, পশ্চিম আচেহ’র উপকূলে রোহিঙ্গা যাত্রীবাহী একটি নৌকা ডুবতে থাকা অবস্থায় দেখতে পেয়ে যাত্রীদের উদ্ধারে এগিয়ে আসে স্থানীয় একটি মাছধরা নৌকা।

মাছধরা নৌকাটি সেখানে পৌঁছানোর পর ডুবতে থাকা নৌকাটির যাত্রীদের সবাই সেই নৌকায় উঠে পড়েন; কিন্তু এত যাত্রী নেওয়ার মতো ক্ষমতা মাছ ধরা নৌকাটির ছিল না। ফলে সেটিও ডুবে যায়। সাগরে ভেসে যাওয়া রোহিঙ্গারা বেঁচে আছেন কি-না সে সম্পর্কে বিবৃতিতে কিছু বলা হয়নি। তবে উদ্ধারকরা যাত্রীরা জানান, অন্য যাত্রীরা বেঁচে থাকার জন্য এখনও চেষ্টা করছেন।

নৌকাটিতে কতজন রোহিঙ্গা যাত্রী ছিল, তা এখনও জানা যায়নি। পশ্চিম আচেহ’র মৎসজীবী সমাজের সেক্রেটারি জেনারেল পাওয়াং আমিরুদ্দিন এক বিবৃতিতে বলেন, আচেহর কুয়ালা বুবন শহরের সাগর তীর থেকে ১১ কিলোমিটার দূরে নৌকা দু’টি ডুবে যায়।