ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

মার্কিন সুপ্রিম কোর্টে দায়মুক্তির আবেদন করলেন ট্রাম্প


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২১ মার্চ, ২০২৪, ০৫:০৩ পিএম

মার্কিন সুপ্রিম কোর্টে দায়মুক্তির আবেদন করলেন ট্রাম্প

মার্কিন সুপ্রিম কোর্টে দায়মুক্তির আবেদন করলেন ট্রাম্প

২০২০ সালে প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপে অভিযুক্ত সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সুপ্রিম কোর্টের কাছে দায়মুক্তির আবেদন জানালেন। সাবেক প্রেসিডেন্টের আইনজীবীরা যুক্তি দেখিয়ে বলেছেন, তাকে ফৌজদারি মামলায় অভিযুক্ত করলে ভবিষ্যতে কোনও প্রেসিডেন্ট তাঁর কার্যকালে স্বাভাবিক ভাবে কাজ করতে পারবেন না।

সিবিএসনিউজ ও আনন্দবাজার  জানায়, ২০২০-র নির্বাচনের ফলাফল পাল্টনোর চেষ্টা করার দায়ে অভিযুক্ত ট্রাম্প। জর্জিয়ার একটি আদালতে তাঁর বিরুদ্ধে মামলা চলছে। সেই মামলার শুনানিতে মঙ্গলবার ট্রাম্পের আইনজীবী জানান, তাঁর মক্কেল আদালতের কাছে আবেদন জানাচ্ছেন যাতে এই মামলা তুলে নেওয়া হয়।

ট্রাম্পের আইনজীবী ডি জন সাওয়ার আদালতে বলেন, ‘‘১৭৮৯ থেকে ২০২৩ পর্যন্ত কোনও বর্তমান বা সাবেক প্রেসিডেন্টকে ভাল উদ্দেশ্যে তাঁর নির্ধারিত কাজ করার জন্য এ ভাবে প্রশ্নের মুখে পড়তে হয়নি। মেয়াদ শেষ হওয়ার পরেই যদি কোনও প্রেসিডেন্টের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হয়, তা হলে ভবিষ্যতে প্রেসিডেন্ট পদের কোনও মাহাত্ম্য থাকবে না এবং কোনও প্রেসিডেন্টই স্বাধীন ভাবে কাজ করতে পারবেন না।’’

ট্রাম্পের আইনজীবী আরও দাবি করেন, ‘কোনও প্রেসিডেন্টের মেয়াদ শেষ হওয়ার পরেই যদি তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়, তা হলে বিরোধী দলের হাতে হেনস্থা হওয়ার আতঙ্ক তাঁকে তাড়া করে বেড়াবে। আমার মক্কেলকে তাই এ বিষয়ে দায়মুক্তি দেওয়া হোক।’’

শীর্ষ আদালত আগামী ২৫ এপ্রিল মামলার পরবর্তী শুনানি নির্ধারণ করেছেন।