ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

‘বিভ্রান্তিকর’ মার্কিন প্রস্তাবে চীন-রাশিয়ার ভেটোর প্রশংসা হামাসের


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২৩ মার্চ, ২০২৪, ০৫:০৩ পিএম

‘বিভ্রান্তিকর’ মার্কিন প্রস্তাবে চীন-রাশিয়ার ভেটোর প্রশংসা হামাসের

‘বিভ্রান্তিকর’ মার্কিন প্রস্তাবে চীন-রাশিয়ার ভেটোর প্রশংসা হামাসের

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েল আগ্রাসন, তান্ডব ও গণহত্যার ১৬৯তম দিন শনিবার(২৩ মার্চ)। আনাদোলু এজেন্সি জানায়, প্রায় ৬ মাস ধরে চলা ইসরায়েলি হামলায় গাজায় অিন্তত ৩২,০৭০ জন নিহত এবং আরও ৭৪,২৯৮ জন আহত হয়েছেন ।

টিএন্ডটি ওয়ার্ল্ড জানায়, ফিলিস্তিনি ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস জাতিসংঘ নিরাপত্তা পরিষদে শুক্রবার যুক্তরাষ্ট্রের উত্থাপিত গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবের বিপক্ষে ভোট দেয় চীন, রাশিয়া ও আলজেরিয়া। প্রস্তাবে সব জিম্মির মুক্তির বিনিময়ে গাজায় একটি অস্থায়ী যুদ্ধবিরতির কথা বলা হয়।

উই নিউজ জানায়, হামাস এক বিবৃতিতে বলেছে, ‘আমাদের জনগণের বিরুদ্ধে ও আগ্রাসি শক্তির পক্ষে পক্ষপাতিত্বপূর্ণ মার্কিন খসড়া প্রস্তাব প্রত্যাখ্যান করায় আমরা দেশ তিনটির প্রশংসা করছি। প্রস্তাবটিতে আমাদের জনগণের বিরুদ্ধে ইসরায়েল যে গণহত্যার যুদ্ধ চালাচ্ছে তাকে ঢাকা দিতে ও বৈধতা দিতে ওয়াশিংটন এ প্রস্তাব এনেছিল।’

এদিকে রয়টার্স জানায়, গাজার রাফাতে স্থল হামলা না চালানোর জন্য ইসরায়েল সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অন্টনি ব্লিঙ্কেন যে পরামর্শ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নেতানিয়াহু তা প্রত্যাখান করেছেন বলে আনাদোলু বার্তা সংস্থা জানিয়েছেন।