ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

ফেরার ম্যাচে গোল করলেন মেসি, তবু জিতলো না মায়ামি


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০৭ এপ্রিল, ২০২৪, ০৪:০৪ পিএম

ফেরার ম্যাচে গোল করলেন মেসি, তবু জিতলো না মায়ামি

ফেরার ম্যাচে গোল করলেন মেসি, তবু জিতলো না মায়ামি

লিওনেল মেসি ইনজুরিতে পড়ার পর গ্যালারিতে বসে ইন্টার মায়ামির টানা তিন হার দেখেছিলেন। এবার ইনজুরি কাটিয়ে মেজর লিগ সকারে (এমএলএস) কলোরাডোর র‌্যাপিডের বিপক্ষে মাঠে নামলেন আর্জেন্টাইন মহাতারকা। গোলও করলেন তিনি, কিন্তু দলকে জেতাতে পারলেন না।

শনিবার রাতে চেজ স্টেডিয়ামে কলোরাডোর সঙ্গে ২-২ গোলে ড্র করেছে মায়ামি। ম্যাচের প্রথমার্ধে পিছিয়ে পড়ে মায়ামি। ৪৫তম মিনিটে রাফায়েল নাভেরোর পেনাল্টিতে গোলে ১-০তে এগিয়ে যায় কলোরাডো।

বিরতির পর ৫৭তম মিনিটে মেসির গোলে ১-১ সমতায় ফেরে মায়ামি। এর মাত্র ৩ মিনিট পর আরও একটি গোল করেন লিওনার্দো অ্যাফোনসো। এতে মায়ামি এগিয়ে যায় ২-১ গোলে। -গোল ডট কম

মায়ামি এগিয়ে থাকার পর অবশ্য তেমন আক্রমণে আসতে পারেনি কলোরাডো। তখন মনে হয়েছিল, মেসির ফেরার দিনে দারুণ একটি জয় পেতে যাচ্ছে মায়ামি। কিন্তু সেটি হলো না। ৮৮ মিনিটে গোল করে ৮ বারের ব্যালন ডি'অর জয়ীয় তারকার ফেরার আনন্দকে ম্লান করে দেন কোল বাসেত। আচমকা গোল করে বসেন তিনি। বাসেতের শেষ মুহূর্তের গোলে ২-২ সমতায় ফেরে কলোরাডো।