ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

মালদ্বীপের নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেলো প্রেসিডেন্ট মুইজ্জুর দল 


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২২ এপ্রিল, ২০২৪, ০২:০৪ পিএম

মালদ্বীপের নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেলো প্রেসিডেন্ট মুইজ্জুর দল 

মালদ্বীপের নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেলো প্রেসিডেন্ট মুইজ্জুর দল 

রোববার অনুষ্ঠিত হয়েছে দেশটির পার্লামেন্ট নির্বাচন। রাত বারোটা পর্যন্ত ৯৩টি আসনের মধ্যে ৮৬টির ফলাফল ঘোষণা করা হয়েছে। ৬৬টিতে জয় পেয়েছে প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জুর দল পিপলস ন্যাশনাল কংগ্রেস (পিএনসি)। 
এককভাবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসনের চেয়ে এই সংখ্যা অনেক বেশি। বিদায়ী পিপলস মজলিশের (পার্লামেন্ট) পিএনসি ও তাদের শরিকদের মাত্র আটটি আসন ছিল।

মালদ্বীপের এবারের নির্বাচনকে প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জুর জন্য কঠিন পরীক্ষা বলে মনে করা হচ্ছিল। কারণ চীনপন্থী মুইজ্জু প্রেসিডেন্ট হলেও পার্লামেন্টের নিয়ন্ত্রণ ছিল তার পূর্বসূরি ভারতপন্থী ইব্রাহিম মোহামেদ সালেহর দল মালদিভিয়ান ডেমোক্রেটিক পার্টির (এমডিপি) হাতে। ফলে চীনপন্থী মুইজ্জুর দল পার্লামেন্টের নিয়ন্ত্রণ নিতে পারবে কি না, এটাকে তার জন্য চ্যালেঞ্জ বলে মনে করা হচ্ছিল।  

পিপলস মজলিশ কার নিয়ন্ত্রণে যাবে, তা নির্ধারণে রোববার সকাল থেকে ভোট গ্রহণ শুরু হয়। প্রায় সাড়ে ৯ ঘণ্টা ভোট গ্রহণ চলে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি