ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

হিজবুল্লাহর ড্রোন হামলায় আহত ইসরায়েলি মেজরের মৃত্যু


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২২ এপ্রিল, ২০২৪, ০২:০৪ পিএম

হিজবুল্লাহর ড্রোন হামলায় আহত ইসরায়েলি মেজরের মৃত্যু

হিজবুল্লাহর ড্রোন হামলায় আহত ইসরায়েলি মেজরের মৃত্যু

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর ড্রোন হামলায় আহত ইসরায়েলের এক সেনা কর্মকর্তা রোববার মারা গেছেন। তার নাম মেজর ডর জিমেল (২৭)। রিজার্ভ সেনাসদস্য হিসেবে কর্মরত ছিলেন।

১৭ এপ্রিল ইসরায়েলের উত্তরাঞ্চলের সীমান্তবর্তী আরব আল-আরামশে এলাকায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় হিজবুল্লাহ যোদ্ধারা। ওই হামলায় ডর জিমেল ছাড়াও আরও ১৩ সেনাসদস্য ও ৪ বেসামরিক লোক আহত হয়। 

মেজর ডর জিমেল ইসরায়েলি সামরিক বাহিনীর ইতজিওনি ব্রিগেডের ডেপুটি কোম্পানি কমান্ডার ছিলেন। আহত অবস্থায় তাকে নাহারিয়া শহরের একটি হাসপাতালে ভর্তি করা হয়। ওই হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, জিমেল মস্তিষ্কে গুরুতর আঘাত পেয়েছিলেন। তার অবস্থা আশঙ্কাজনক ছিল। রোববার তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা।

১৭ এপ্রিলের ওই হামলার জবাবে উত্তরপূর্ব লেবাননের বালবেক শহরে হিজবুল্লাহর আকাশ প্রতিরক্ষাব্যবস্থা লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েল। এ ছাড়া রোববার দক্ষিণ লেবাননের দুটি ভবনে হামলা চালিয়েছে ইসরায়েলি যুদ্ধবিমান। ওই ভবনের সঙ্গে হিজবুল্লাহর সংশ্লিষ্টতা রয়েছে বলে দাবি ইসরায়েলের।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি