ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩১ আষাঢ় ১৪৩৩
Logo
logo

দুই শতাধিক রিকশাচালককে গরম সহনীয় ক্যাপ ও ছাতা বিতরণ করলেন ক্রিকেটার বিথী  


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২৩ এপ্রিল, ২০২৪, ০৮:০৪ পিএম

দুই শতাধিক রিকশাচালককে গরম সহনীয় ক্যাপ ও ছাতা বিতরণ করলেন ক্রিকেটার বিথী  

দুই শতাধিক রিকশাচালককে গরম সহনীয় ক্যাপ ও ছাতা বিতরণ করলেন ক্রিকেটার বিথী  

তীব্র তাপদাহে পুড়ছে গোটা দেশ। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম সব জায়গায় গরমের অস্বস্তি। সূর্যের তেজ কমা তো দূরের কথা, প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বেড়েই চলেছে। বিশেষ করে নিম্নআয়ের শ্রমজীবী মানুষেরা পড়েছেন চরম বিপাকে। এমন পরিস্থিতিতে রিকশাচালকদের কষ্ট লাঘবে ব্যতিক্রমী এক উদ্যোগ নিলেন ক্রিকেটার আরিফা জাহান বিথী।

গত সোমবার দুপুরে রংপুর নগরীর শাপলা চত্বর সংলগ্ন আদর্শ উচ্চ বিদ্যালয়ের সামনে দুই শতাধিক রিকশাচালকের মাঝে গরম সহনীয় ক্যাপ ও ছাতা বিতরণ করে ক্রিকেটার আরিফা জাহান বিথীর প্রতিষ্ঠিত স্বেচ্ছাসেবী সংগঠন উইমেন্স ড্রিমার ক্রিকেট একাডেমি অ্যান্ড হিউম্যানিটি ফাউন্ডেশন। 

তার এমন উদ্যোগ প্রথম নয় সারা বছরই অসহায়দের নানাভাবে সহযোগিতা করে থাকে উক্ত ফাউন্ডেশনটি। এর আগে করোনাকালে অসহায় গর্ভবতী মায়েদের পাশে সহায়তার হাত বাড়ান এই ক্রিকেটার। আর্থিক সীমাবদ্ধতা থাকায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

আরিফা জাহান বিথী ২০১০ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত ঢাকা প্রিমিয়ার লিগ প্রথম বিভাগ ক্রিকেটে খেলেছেন। ২০১৭ সালে অসুস্থতার কারণে চিকিৎসকের পরামর্শে ক্রিকেট ক্যারিয়ার বিসর্জন দিতে হয়েছে তাকে। ঢাকা থেকে রংপুরে ফিরে গড়ে তোলেন উইমেন্স ড্রিমার ক্রিকেট একাডেমি।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি