ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

ইরানের ওপর ফের হামলা হলে ইসরায়েল বলে কিছু থাকবে না


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২৪ এপ্রিল, ২০২৪, ০১:০৪ পিএম

ইরানের ওপর ফের হামলা হলে ইসরায়েল বলে কিছু থাকবে না

ইরানের ওপর ফের হামলা হলে ইসরায়েল বলে কিছু থাকবে না

ইরানের ভূখণ্ডে ইসরায়েল ফের কোনো হামলা চালালে তার পরিণতি হবে ভয়াবহ।  ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এ হুঁশিয়ারি জানিয়েছেন। তিনি আরও বলেন, ইসরায়েল যদি ইরানের ওপর হামলা চালায় তাহলে ইহুদী দেশটিকে  নিশ্চিহ্ন করে দেওয়া হবে। 

মঙ্গলবার (২৩ এপ্রিল) পাকিস্তান সফরের দ্বিতীয় দিনে পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে দেওয়া এক বক্তব্যে এ হুঁশিয়ারি বাক্য উচ্চারণ করেন রাইসি।  

গত ১ এপ্রিল সিরিয়ার দামেস্কে ইরানি কনস্যুলেটে হামলা চালায় ইসরায়েল। ওই হামলার জবাবে ১৩ এপ্রিল রাতে ইসরায়েলকে লক্ষ্য করে তিনশরও বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান।

ইরানের বিশাল হামলার পাল্টা জবাব দিতে ইরানের ইস্ফাহানে ছোট হামলা চালায় দখলদার ইসরায়েল। তবে উত্তেজনা থামিয়ে দিতে ইরান বিষয়টি চেপে যায়। এছাড়া ইসরায়েলও আনুষ্ঠানিকভাবে হামলার দায় স্বীকার করেনি।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি