ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

নারী সমর্থককে জড়িয়ে ধরায় ফুটবলার হোসেইনিকে নিষিদ্ধ করলো ইরান


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২৪ এপ্রিল, ২০২৪, ১০:০৪ পিএম

নারী সমর্থককে জড়িয়ে ধরায় ফুটবলার হোসেইনিকে নিষিদ্ধ করলো ইরান

নারী সমর্থককে জড়িয়ে ধরায় ফুটবলার হোসেইনিকে নিষিদ্ধ করলো ইরান

ফুটবল মাঠে এক নারী ভক্তকে জড়িয়ে ধরার অভিযোগে হোসেইন হোসেইনি নামে এক ফুটবলারকে নিষিদ্ধ করেছে ইরান। সোমবার (২৩ এপ্রিল) এ বিষয়টি নিশ্চিত করেছে ইরানের সংবাদমাধ্যম খবর ভারজেশি। ভারজেশি জানিয়েছে, ইরানিয়ান ক্লাব এসতেগলালের গোলরক্ষক হোসেইন হোসেইনিকে নিষিদ্ধ করা হয়েছে। ১২ এপ্রিলের এক ঘটনার কারণেই তাকে নিষিদ্ধ করা হয়।

জানা গেছে, ইমাম খোমেইনি স্টেডিয়ামে সেদিন পারসিয়ান গালফ প্রো লিগে অ্যালুমিনিয়াম আরাকের বিপক্ষে মাঠে নামে এস্তেগলাল। সেই ম্যাচে এসতেগলালের এক নারী ভক্ত মাঠে ঢুকে পড়েন। সে সম নারী সমর্থককে আটকানোর চেষ্টা করেন নিরাপত্তাকর্মীরা। নিরাপত্তাকর্মীদের হাত থেকে বাঁচাতে নারী ভক্তকে জড়িয়ে ধরেন হোসেইনি।

নিরাপত্তাকর্মীদের সঙ্গে বাজে আচরণের কারণে হোসেইনিকে এক ম্যাচ নিষিদ্ধ করেছে ইরান ফুটবল ফেডারেশন। সেই সঙ্গে তাকে ৪ হাজার ৭০০ মার্কিন ডলার জরিমানা করা হয়েছে। যা বাংলাদেশি মুদ্রায় ৫ লাখ ১৫ হাজার টাকা।

ওই ম্যাচে হোসেইনির এস্তেগলাল জিতেছে ১-০ গোলে। প্রথমার্ধের অতিরিক্ত সময়ের ১ মিনিটে এস্তেগলালের ফরোয়ার্ড গুস্তাভো ব্লাঙ্কো লেসচুক গোলটি করেন। ২৪ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে ইরান প্রো লিগের পয়েন্ট তালিকার শীর্ষে এস্তেগলাল। ক্লাবটির জার্সিতে এখনো পর্যন্ত হোসেইনি খেলেছেন ১৯৩ ম্যাচ। ক্লিনশিট রাখতে পেরেছেন ৮৯ ম্যাচে।

১৯৭৯ সালের পর দীর্ঘ এক সময় ইরানে নারী ভক্তদের মাঠে খেলা দেখতে যাওয়া নিষিদ্ধ ছিলো। তবে ৪০ বছরেরও বেশি সময় ২০২২ সালে এক চ্যাম্পিয়নশিপ ম্যাচে নারীরা মাঠে বসে খেলা দেখার অনুমতি পান।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি