এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ২৫ এপ্রিল, ২০২৪, ১০:০৪ পিএম
ভারতীয়রা বড়লোক, গরিব দেশে ক্রিকেট খেলতে যায় না, গিলক্রিস্টকে শেহবাগের কটাক্ষ
ভারতের কিংবদন্তী ক্রিকেটার বীরেন্দ্র শেহবাগ বলেছেন, আমি ভারতীয় দল থেকে বাদ পড়েছি। আইপিএলটা খেলি। সেই সময় আমাকে অস্ট্রেলিয়ার বিবিএল ডেকেছিলো। বলেছিলো, বিগ ব্যাশ লিগে খেলতে। আমি বলেছিলাম, ঠিক আছে। কিন্তু, কত দেবে? ওরা বলেছিল ১ লাখ মার্কিন ডলার।
তিনি বলেন, ভারতীয়রা ধনী। আমরা গরিব দেশে যাই না। অ্যাডাম গিলক্রিস্টকে এই ভাষাতেই কটাক্ষ করলেন ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার বীরেন্দ্র শেহবাগ। উপস্থিত বুদ্ধি, আর আক্রমণাত্মক ব্যাটিংয়ের জন্য শেহবাগ ক্রিকেট দুনিয়ায় বিশেষ পরিচিত।
এক পডকাস্টে শেহবাগের সেই উপস্থিত বুদ্ধির প্রমাণ মিললো। এই পডকাস্টে শেহবাগ কটাক্ষের সুরে কার্যত ধুয়ে দিয়েছেন তার একসময়ের প্রতিপক্ষ অস্ট্রেলিয়ান অ্যাডাম গিলক্রিস্টকে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি