ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩১ আষাঢ় ১৪৩৩
Logo
logo

অবসরের ঘোষণা দিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক বিসমাহ মারুফ


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২৫ এপ্রিল, ২০২৪, ১০:০৪ পিএম

অবসরের ঘোষণা দিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক বিসমাহ মারুফ

অবসরের ঘোষণা দিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক বিসমাহ মারুফ

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন পাকিস্তান নারী দলের ক্রিকেটার বিসমাহ মারুফ। সাবেক এই অধিনায়ক জাতীয় দল থেকে অবসর নিলেও লিগ ক্রিকেট খেলবেন। বৃহস্পতিবার পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।

পাকিস্তানের জার্সিতে ২০০৬ সালে ভারতের বিপক্ষে ওয়ানডে এবং ২০০৯ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে অভিষেক হয় বিসমাহর। ১৭ বছর ক্যারিয়ারে দেশের হয়ে ২৭৬ ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন তিনি। ব্যাট থেকে এসেছে ৬২৬২ রান এবং বল হাতে শিকার করেছেন ৮০ উইকেট। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে ৩৩টি ফিফটি করেছেন বিসমাহ।

পিসিবি থেকে প্রকাশিত বিবৃতিতে বিসমাহ বলেন, আমি যে খেলাটিকে সবচেয়ে বেশি ভালোবাসি তা থেকে আমি অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। যা একটি অবিশ্বাস্য যাত্রা, চ্যালেঞ্জ, জয় এবং অবিস্মরণীয় স্মৃতিতে ভরপুর। আমি আমার পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। যারা আমার ক্রিকেট যাত্রায় শুরু থেকে এখন পর্যন্ত আমাকে সমর্থন করেছেন।

পিসিবিকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, আমার ওপর আস্থা রাখার জন্য ক্রিকেট বোর্ডকেও ধন্যবাদ জানাতে চাই। আমি পিসিবির কাছ থেকে অমূল্য সমর্থন পেয়েছি। তারা আমার জন্য প্রথমবারের মতো মাতা-পিতাসংক্রান্ত পলিসি গ্রহণ করেছেন। তাতে মায়ের দায়িত্ব পালনের পাশাপাশি সর্বোচ্চ পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব করতে পেরেছি।

২০০৬ সালে ভারতের বিপক্ষে ওয়ানডে এবং অভিষেক হয়েছিল বিসমাহ মারুফের। ১৭ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারে ৩৩টি ফিফটিসহ ৬,২৬২ রান করেছেন এবং বোলিংয়ে ৮০টি উইকেট শিকার করেছেন। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি