ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

যুদ্ধ বন্ধের শর্তেই ইসরায়েলি জিম্মিদের ছাড়বে হামাস


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২৬ এপ্রিল, ২০২৪, ০৪:০৪ পিএম

যুদ্ধ বন্ধের শর্তেই ইসরায়েলি জিম্মিদের ছাড়বে হামাস

যুদ্ধ বন্ধের শর্তেই ইসরায়েলি জিম্মিদের ছাড়বে হামাস

হামাস ইসরায়েলের সঙ্গে পুরোপুরি যুদ্ধ বন্ধের একটি চুক্তিতে সম্মত আছে।

রয়টার্স হামাসের সিনিয়র কর্মকর্তা সামি আবু জুহরির উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, ইসরায়েল যদি তাদের কোনো জিম্মিকে ফিরিয়ে নিতে চায় তাহলে যুদ্ধ পুরোপুরি বন্ধ করতে হবে। এক্ষেত্রে অন্য কোনো শর্ত মানা হবে না। যুক্তরাষ্ট্রের চাপেও কোনো কাজ হবে না। তিনি বলেছেন, আমাদের কাছে যুক্তরাষ্ট্রের চাপের কোনো মূল্য নেই।

বুধবার হামাস হার্স গোল্ডবার্গ-পোলিন নামের এক ইসরায়েলি-আমেরিকান জিম্মির ভিডিও প্রকাশ করে। এরপর জিম্মিদের ছেড়ে দিতে হামাসের ওপর চাপ দেওয়া শুরু করে যুক্তরাষ্ট্র।

 বৃহস্পতিবার ১৮টি দেশের সঙ্গে একটি যৌথ বিবৃতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। জো বাইডেনের বিবৃতির পরই যুক্তরাষ্ট্রের চাপের কোনো মূল্য তাদের কাছে নেই বলে জানিয়েছে হামাস।

গত ৭ অক্টোবর হামাসের সঙ্গে দখলদার ইসরায়েলের যুদ্ধ শুরু হয়। প্রায় সাত মাস ধরে চলা এ যুদ্ধে এখন পর্যন্ত ৩৪ হাজারের অধিক ফিলিস্তিনি নিহত হয়েছে। 

৭ অক্টোবর যুদ্ধ শুরুর দিন ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতিতে হামলা চালিয়ে ২৫০ জনকে গাজায় ধরে নিয়ে আসে হামাস। এরমধ্যে ১০৫ জনকে গত বছরের নভেম্বরের শেষ সপ্তাহের দিকে হওয়া এক সপ্তাহের যুদ্ধবিরতির সময় ছেড়ে দেয় তারা।

বুধবার আমেরিকান-ইসরায়েলি জিম্মির ভিডিও প্রকাশ করা হয় তখন থেকেই আবার জিম্মিদের মুক্তির বিষয়টি আলোচনায় আসে।  সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি