ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

সড়ক দুর্ঘটনায় ইসরায়েলের উগ্রবাদী নিরাপত্তামন্ত্রী আহত


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২৭ এপ্রিল, ২০২৪, ০১:০৪ পিএম

সড়ক দুর্ঘটনায় ইসরায়েলের উগ্রবাদী নিরাপত্তামন্ত্রী আহত

সড়ক দুর্ঘটনায় ইসরায়েলের উগ্রবাদী নিরাপত্তামন্ত্রী আহত

ইসরায়েলের পুলিশ বলেছে, সড়ক দুর্ঘটনায় উগ্রপন্থী নেতা ও জাতীয় নিরাপত্তামন্ত্রী বেন গভিরের সঙ্গে আরও দুই ব্যক্তি আহত হয়েছেন। তাদের একজন হলেন বেন গভিরের মেয়ে এবং অন্যজন তার গাড়ীর চালক। সামান্য আহত মন্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

ইসরায়েলের গণমাধ্যম জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার বিকেলে তেল আবিবের কাছের রামলি শহর থেকে ফেরার পথে এই এক মোড়ে এ দুর্ঘটনা ঘটে। ওই শহরে ১৯ বছরের এক তরুণীকে ছুরিকাঘাত করা হয়েছিল। মানসিকভাবে অসুস্থ এক ব্যক্তি ওই তরুণীর ওপর হামলা করে। পরে গুলি করে তাকে নিরস্ত্র করা হয়।

বেন গভির দুর্ঘটনায় আহত হওয়ার পর ঘটনাস্থল ঘিরে রেখেছেন পুলিশ সদস্যরা। দুর্ঘটনা কেন ঘটল তা তদন্ত করছে দেশটির সংশ্লিষ্ট বিভাগ।

বেন গভির ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর যুদ্ধকালীন মন্ত্রীসভার একজন বিতর্কিত সদস্য। সম্প্রতি ইসরায়েলে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর ইরানে সর্বাত্মক হামলা চালানোর পক্ষে অভিমত দিয়েছিলেন তিনি।

বেন গভির গাজা থেকে ফিলিস্তিনের অন্যত্র সরিয়ে নেওয়ার পক্ষে। এছাড়া সেখানে পুনরায় ইহুদি বসতি স্থাপনের পক্ষের প্রচারণাকে সমর্থন করেন তিনি।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি