ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

গাজার ধ্বংসাবশেষ সরাতে ১৪ বছর লাগবে : জাতিসংঘ


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২৭ এপ্রিল, ২০২৪, ০৩:০৪ পিএম

গাজার ধ্বংসাবশেষ সরাতে ১৪ বছর লাগবে : জাতিসংঘ

গাজার ধ্বংসাবশেষ সরাতে ১৪ বছর লাগবে : জাতিসংঘ

 জাতিসংঘের মাইন অ্যাকশন সার্ভিসের একজন সিনিয়র কর্মকর্তা শুক্রবার বলেছেন, গাজায় ইসরায়েলি বোমা-ক্ষেপণাস্ত্র হামলায় সৃষ্ট প্রায় তিন কোটি ৭০ লাখ টন ধ্বংসাবশেষ সরাতে ১৪ বছর সময় লাগবে। সূত্র: দ্য গার্ডিয়ান
পেহর লোধাম্মার নামের ওই কর্মকর্তা ইরাকের মতো বিভিন্ন দেশে মাইন কর্মসূচি পরিচালনা করছেন।

তিনি আরো বলেছেন, ধ্বংসাবশেষের ভেতর থাকা অবিস্ফোরিত গোলা বারুদ ধ্বংসাবশেষ সরানোর কাজকে জটিল করে তুলবে।

লোধাম্মার বলেন, গাজায় ফেলা গোলাবারুদের মধ্যে এখনও কী পরিমাণ অবিস্ফোরিত রয়ে গেছে তা বলা অসম্ভব। তবে ধ্বংসাবশেষের পরিমাণ আনুমানিক তিন কোটি ৭০ লাখ টন অর্থাৎ প্রতি বর্গমিটারে তিনশ’ কিলোগ্রাম ধ্বংসাবশেষ রয়েছে।

আর একশ’ ট্রাকের আনুমানিক একটি সংখ্যা দিয়ে এর সরানোর কাজ শুরু করলে শেষ হতে ১৪ বছর সময় লাগবে।

জাতিসংঘের মাইন অ্যাকশন সার্ভিসের ২০২৩ সালের বার্ষিক রিপোর্ট প্রকাশকালে লোধাম্মার এসব কথা বলেন।

উল্লেখ্য, ফিলিস্তিনি সংগঠন হামাস গত ৭ অক্টোবর ইসরায়েলে আকস্মিক বড়ো ধরনের হামলা চালায়। এ সময়ে তারা প্রায় এক হাজার ১৭০ ইসরায়েলিকে হত্যা এবং ২৫০ জনকে জিম্মি করে। এখনও তাদের কাছে ১৫০ জিম্মি আটক রয়েছে।

এদিকে ৭ অক্টোবর ইসরায়েল গাজায় প্রতিশোধমূলক পাল্টা হামলা শুরু করে যা এখনও চলছে। গাজায় ইসরায়েলের অব্যাহত এ হামলায় ৩৪ হাজার ৩৫৬ ফিলিস্তিনী বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এদের অধিকাংশ নারী ও শিশু।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি