ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩১ আষাঢ় ১৪৩৩
Logo
logo

বাংলাদেশ-ভারত সিরিজ সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২৭ এপ্রিল, ২০২৪, ০৬:০৪ পিএম

বাংলাদেশ-ভারত সিরিজ সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস

বাংলাদেশ-ভারত সিরিজ সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস

বাংলাদেশ ও ভারতের মধ্যে রোববার থেকে শুরু হচ্ছে পাঁচ ম্যাচের নারী টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের প্রথম ম্যাচে সিলেটে মুখোমুখি হবে এই দুই দল। এর আগে, বাংলাদেশ-অস্ট্রেলিয়া নারী দলের সিরিজ কোনো টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা না হলেও এবার বাংলাদেশ-ভারত সিরিজ সরাসরি দেখাবে টি-স্পোর্টস। 

শুক্রবার এক বিবৃতিতে বাংলাদেশ-ভারত সিরিজ টি-স্পোর্টসে সরাসরি দেখানোর বিষয়টি নিশ্চিত করে বিসিবি। প্রতিবারই মেয়েদের সিরিজে সম্প্রচার নিয়ে জটিলতা তৈরি হলেও এবার আর তেমনটি হচ্ছে না। 

২৮ এপ্রিল  সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের মূল মাঠে হবে প্রথম ম্যাচ। ৩০ এপ্রিল একই সময়ে হবে দ্বিতীয় ম্যাচ। প্রথম দুই ম্যাচ হবে সন্ধ্যা সাড়ে ছয়টায় ফ্ল্যাড লাইটে। ২ ও ৬ মে পরের দুই ম্যাচ রাখা হয়েছে স্টেডিয়ামের আউটার গ্রাউন্ডে, যেটি গ্রাউন্ড-২ হিসেবে পরিচিত। এই দুই ম্যাচ হবে দুপুর ২টায়। ৯ মে শেষ ম্যাচটি আবার রাখা হয়েছে মূল মাঠে, সন্ধ্যায়।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি