ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩১ আষাঢ় ১৪৩৩
Logo
logo

জিম্বাবুয়ের বিরুদ্ধে বাংলাদেশের চূড়ান্ত দল ঘোষণা রোববার


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২৭ এপ্রিল, ২০২৪, ০৮:০৪ পিএম

জিম্বাবুয়ের বিরুদ্ধে বাংলাদেশের চূড়ান্ত দল ঘোষণা রোববার

জিম্বাবুয়ের বিরুদ্ধে বাংলাদেশের চূড়ান্ত দল ঘোষণা রোববার

 জুনে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই আসরকে সামনে রেখে বাংলাদেশ দল নিজেদের ঝালাই করে নিতে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে। এই সিরিজের জন্য ইতোমধ্যেই ১৭ সদস্যের প্রস্তুতি ক্যাম্পের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রোববার ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করার কথা বিসিবির। 

আগামী ৩ মে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ শুরু হবে। ৪ ও ৭ মে চট্টগ্রামেই পরের দুটি টি-টোয়েন্টি, এরপর মিরপুরের শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে ১০ ও ১২ মে হবে সিরিজের শেষ দুটি ম্যাচ।

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের বাংলাদেশ দল দুইভাগে ঘোষণা করা হতে পারে। টাইগার অলরাউন্ডার সাকিব এবং পেসার মুস্তাফিজের আসন্ন এই সিরিজের সবগুলো ম্যাচ খেলার সম্ভাবনা নেই। সাকিবকে সিরিজের শেষদিকের ম্যাচগুলোতে একাদশে দেখা যেতে পারে। অন্যদিকে, বাঁহাতি পেসার ফিজ সিরিজের প্রথম টি-টোয়েন্টি খেলবেন না তা নিশ্চিত।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি