ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩১ আষাঢ় ১৪৩৩
Logo
logo

উইল জ্যাকসের শতকে গুজরাটকে উড়িয়ে দিলো বেঙ্গালুরু


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২৮ এপ্রিল, ২০২৪, ১১:০৪ পিএম

উইল জ্যাকসের শতকে গুজরাটকে উড়িয়ে দিলো বেঙ্গালুরু

উইল জ্যাকসের শতকে গুজরাটকে উড়িয়ে দিলো বেঙ্গালুরু

আইপিএলের চলমান আসরে গুজরাট টাইটান্সের দেওয়া ২০১ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে উইল জ্যাকসের শতকে ২৪ বল হাতে রেখে ৯ উইকেটে জয় পেলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। উইল জ্যাকস ৪১ বলে অপরাজিত তিন অঙ্কের ঘরে পৌঁছান। ১০ ছক্কা ও ৫ চারে ইনিংসটি সাজিয়েছেন তিনি।

রোববার (২৮ এপ্রিল) টস হেরে আগে ব্যাট করতে নেমে সাই সুদর্শন ৪৯ বলে সর্বোচ্চ ৮৪ রান করেন। সাহরুখ খান করেন ৩০ বলে ৫৮ রান। এছাড়া ওপেনার ঋদ্ধিমান সাহা ৫, অধিনায়ক শুবমান ১৬ ও ডেভিড মিলারের অপরাজিত ২৬ রানে ভর করে ২০০ রানের পুঁজি পায় গুজরাট। ব্যাঙ্গালুর হয়ে মোহাম্মদ সিরাজ গ্লেন ম্যাক্সওয়েল ও সপনিল একটি করে উইকেট নেন।

লক্ষ্য তাড়া করতে নেমে বেঙ্গালুরুর দারুণ শুরু হয় ফাফ ডু প্লেসির ঝড়ে। চতুর্থ ওভার শেষ হওয়ার এক বল আগে তিনি বিদায় নিলেও ১২ বলে ২৪ রানের দারুণ ইনিংস খেলেন। এরপর কোনও বাধা ছাড়াই জয়ের তরী তীরে ভেড়ায় বেঙ্গালুরু।

উইল জ্যাকস ও বিরাট কোহলি ১৬৬ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন। প্রথম ১৭ বলে ১৭ রান করা জ্যাকস ৩০ বলে ফিফটি করার পর তাণ্ডব চালান। পরের পঞ্চাশ করেন আর ১১ বল খেলে। নিজের শেষ ১৭ বলে মারেন চারটি চার ও নয়টি ছক্কা। স্কোরে সমতা ফেরানোর পর সেঞ্চুরি করতে জ্যাকসের লাগতো ছয় রান। রশিদ খানকে ১৬তম ওভারের শেষ বলে ছয় মেরে শতকে পৌঁছান তিনি এবং দলও জিতে যায় ১৬ ওভারেই।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি