ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

ইসরায়েল ও জর্ডান সফরে যাচ্ছেন ব্লিঙ্কেন


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২৯ এপ্রিল, ২০২৪, ০২:০৪ পিএম

ইসরায়েল ও জর্ডান সফরে যাচ্ছেন ব্লিঙ্কেন

ইসরায়েল ও জর্ডান সফরে যাচ্ছেন ব্লিঙ্কেন

মার্কিন পররাষ্ট্রদপ্তর দেশটির শীর্ষ কূটনীতিকের এ নতুন মধ্যপ্রাচ্য সফরের কথা ঘোষণা করে। মার্কিন ও ইসরায়েলি নেতার জিম্মি মুক্তির বিষয়ে ফোনে কথা বলার পর বুধবার অ্যান্টনি ব্লিনকেন মধ্যপ্রাচ্যে পৌঁছুবেন। 

সৌদি আরবে পূর্বঘোষিত সফরে যাওয়ার পথে ব্লিনকেন রোববার আয়ারল্যান্ডে নতুন করে জ্বালানি গ্রহণ করেন। এরপর তার ইসরায়েল ও জর্ডান সফর যাওয়ার কথা জানানো হয়। 

এদিকে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলার ২০৬তম দিন সোমবার(২৯ মার্চ)। অবরুদ্ধ উপত্যকাটিতে চলমান ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যায় অন্তত ৩৪,৫৫৪জন নিহত এবং ৭৭,৫৭৫ জন আহত হয়েছেন। 

এসব হতাহতের ৭০ভাগেরও বেশি নারী ও শিশু। এছাড়া ৮,৪০০ জন ধ্বংসস্তুপের নীচে চাপা পড়ে আছেন। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি