ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

আইএসএফ বিশ্ব স্কুল ভলিবল চ্যাম্পিয়ন ইরান


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ৩০ এপ্রিল, ২০২৪, ১০:০৪ পিএম

আইএসএফ বিশ্ব স্কুল ভলিবল চ্যাম্পিয়ন ইরান

আইএসএফ বিশ্ব স্কুল ভলিবল চ্যাম্পিয়ন ইরান

আন্তর্জাতিক ছাত্র ফেডারেশন (আইএসএফ) বিশ্ব স্কুল ভলিবল চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে ইরান।

রোববার রাতে সার্বিয়ার রাজধানী বেলগ্রেডে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে ইরানি দল জার্মানিকে ৩-০ (২৫-২১, ২৫-১৮, ২৬-২৪) হারিয়েছে। এর আগে পুল ডি-তে বেলজিয়াম ও উগান্ডার পাশাপাশি জার্মানিকে হারায় ইরান।

ফাইনাল ম্যাচে জার্মানিকে পুনরায় হারানোর আগে ইরান সেমিফাইনালে চাইনিজ তাইপেইকেও পরাজিত করে।

দলটির নেতৃত্ব দেন ইরানের সাবেক ভলিবল খেলোয়াড় আরাশ সাদেঘিয়ান।
 সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি