ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

সৌদির চেয়ে ঢাকায় তাপমাত্রা ৮ ডিগ্রি বেশি!


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০১ মে, ২০২৪, ০১:০৫ পিএম

সৌদির চেয়ে ঢাকায় তাপমাত্রা ৮ ডিগ্রি বেশি!

সৌদির চেয়ে ঢাকায় তাপমাত্রা ৮ ডিগ্রি বেশি!

 ঢাকার আকাশ মেঘবিহীন। চাতক পাখির মত ঢাকার বাসিন্দারা এক ফোঁটা বৃষ্টির জন্যে কাতর। ফ্যান কিংবা এসির আওয়াজও এখন এক ঘেঁয়ে লাগে। শিশুরা ঘামাচিতে আক্রান্ত। সৌদি আরব, আমিরাতসহ মধ্যপ্রাচ্যের অনেক দেশের আবহাওয়াবিদরা তখন বৃষ্টির পূর্বাভাস নিয়ে ধারাবাহিক বৈঠকে ব্যস্ত। 

বিকেলের দিকে ঢাকায় তাপমাত্রা ধাই ধাই করে উঠে যায় ৪০ ডিগ্রি সেলসিয়াসে আর রিয়াদে ৩২ ডিগ্রি। কাইফা হালুকা? কোনো আরব নাগরিকের এমন প্রশ্নের জবাবে না হেসে আপনি অনায়াসে বলতে পারেন, অবস্থা ভালো না। ছাতা ব্যবহারের পরও রোদের তীব্রতায় মাথা ব্যথা করছে। ঢাকার বাতাসে জলীয়বাষ্প কম। যে কারণে শরীর থেকে ঘাম ঝরছে অনেক কম, তবে মনে হচ্ছে হাত পায়ের তালু শুকিয়ে যাচ্ছে।

বাতাস থেকে মনে হচ্ছে আগুনের হলকা বের হচ্ছে। তারপরও বাচ্চাদের স্কুল কেন খোলা এ নিয়ে বিতর্ক থামেনি। যদিও সকালে তাপ কিছুটা কম থাকে, কিন্তু স্কুল থেকে ফেরার পথে তাপ ৩৮/৩৯ দেখায়। 

তীব্র দাবদাহ নিয়ে আমরা একটু বেসামাল হলেও কৃষি অধিদপ্তর বলছে, এই হিট ওয়েবের ফলে হাওরসহ ধান উৎপাদনের হাব গুলোতে বাম্পার ফলন হয়েছে, ময়েশ্চার কম থাকায় ধানগুলো পরিপুষ্ট হয়েছে। কিন্তু মাঠের কৃষক বলছে ভিন্ন কথা। অন্তত ৩০ শতাংশ রোদে পুরে চিটা হয়ে গেছে বলে তারা দাবি করছেন। ভুট্টো ক্ষেতগুলো মনে হচ্ছে আগুনে পুরে খাকি রং ধারণ করেছে। চায়ের কুড়ি শুকিয়ে যাচ্ছে। অবশ্য আগামী তিন চারদিনের মধ্যে হাওরসহ উত্তারাঞ্চলের ধান কাটা হয়ে যাবে। 

সৌদি আরবের মক্কা কিংবা মদিনায় দিনে ৩৬ থেকে ৪০ বা সর্বোচ্চ ৪১ডিগ্রি সেলসিয়াসে উঠলেও রাতে তা নেমে আসছে ২৫ ডিগ্রি সেলসিয়াসে। আকাশে মেঘ দেখলে বিশ^াস হয় না এটি কোনো মরুভূমি কিংবা আরব দেশ।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি