এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ০১ মে, ২০২৪, ০৫:০৫ পিএম
ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের ওপর ইসরায়েলপন্থীদের হামলা, সংঘর্ষ
ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের ওপর ইসরায়েলপন্থীদের হামলা
ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদ ও যুদ্ধবিরতির দাবিতে তাবু গেড়ে অবস্থানরত ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ওপর মঙ্গলবার রাতে ইসরায়েলপন্থী বিক্ষোভকারীরা হামলা চালায়।
ইসরায়েলপন্থী বিক্ষোভকারীরা তাবু উচ্ছেদের চেষ্টা করলে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। উভয় পক্ষই কাঠের লাঠি নিয়ে একে অপরের ওপর চড়াও হয়।
প্রায় ৯০মিনিট ধরে এ সংঘর্ষ চলে।
পরিস্থিতি দেখে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তারক্ষীরা ঘটনাস্থল থেকে চলে যায়।
রাত দেড়টার দিকে লস এ্যাঞ্জেলস পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে যান।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ম্যারি ওসাকো এক টুইট বার্তায় বলেন, ‘রাতে সহিংস ঘটনা নিয়ন্ত্রণে আইনশৃংখলা বাহিনীকে খবর দেয়া হয়।’সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি