ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

ভারতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গোলাগুলিতে ১০ মাওবাদী বিদ্রোহী নিহত


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০১ মে, ২০২৪, ০৬:০৫ পিএম

ভারতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গোলাগুলিতে ১০ মাওবাদী বিদ্রোহী নিহত

ভারতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গোলাগুলিতে ১০ মাওবাদী বিদ্রোহী নিহত

পুলিশ জানিয়েছে, ছত্তিশগড় রাজ্যের মাওবাদী অধ্যুষিত বস্তার অঞ্চলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের তুমুল বন্দুকযুদ্ধ হয়। মঙ্গলবার রাজ্যটির মাওবাদী অধ্যুষিত বস্তার অঞ্চলের আবুজমাদ বনে দুই পক্ষের মধ্যে তুমুল বন্দুকযুদ্ধ হয়। 

গত মাসে মাওবাদী বিদ্রোহীদের সঙ্গে ভারতীয় নিরাপত্তা বাহিনীর এটি দ্বিতীয় বড় গোলাগুলির ঘটনা। এর আগে নিকটবর্তী একটি জেলায় দুই পক্ষের মধ্যে আরেক লড়াইয়ে ২৯ জন বিদ্রোহী নিহত হয়েছিল।

এই বিদ্রোহীরা চীনের নেতা মাও জেদং প্রচারিত কমিউনিজমের একটি ধারার অনুসারী। তারা কয়েক দশক ধরে ভারতের মধ্য ও পূর্বাঞ্চলে দেশটির সরকারের বিরুদ্ধে গেরিলা কায়দায় লড়াই চালিয়ে আসছে। সরকারি বাহিনীগুলোর সঙ্গে মাওবাদী বিদ্রোহীদের প্রায়ই সংঘর্ষ হয় এবং তাতে উভয়পক্ষের হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছে রয়টার্স।
 মাওবাদীদের ভাষ্য, তারা দরিদ্র ভারতীয় কৃষক ও ভূমিহীন শ্রমিকদের তাদের জমির ওপর আরও বেশি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং বড় বড় খনি কোম্পানিগুলোর খনিজ সম্পদ শোষণের বিরুদ্ধে লড়াই করছে।

ছত্তিশগড় রাজ্যের পুলিশ জানিয়েছে, মঙ্গলবার ভোররাতে ওই বন্দুকযুদ্ধের পর তারা ঘটনাস্থল থেকে অন্তত ১০টি মৃতদেহ ও বেশ কিছু অস্ত্র উদ্ধার করেছে।

ভারতে সাত ধাপের লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ১৯ এপ্রিল থেকে শুরু হওয়া এ নির্বাচন চলবে ৪ জুন পর্যন্ত। এ নির্বাচনকে ঘিরে সারা দেশে নিরাপত্তা জোরদার করেছে দেশটির সরকার।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি