ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

ভোটের হার নিয়ে নির্বাচন কমিশনের কাছে মমতার প্রশ্ন


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০১ মে, ২০২৪, ০৭:০৫ পিএম

ভোটের হার নিয়ে নির্বাচন কমিশনের কাছে মমতার প্রশ্ন

ভোটের হার নিয়ে নির্বাচন কমিশনের কাছে মমতার প্রশ্ন

মঙ্গলবার প্রথম দুই দফার ভোটের হার প্রকাশ করেছে ভারতের নির্বাচন কমিশন। ভোটের পর কমিশন সূত্রে যে হিসাব পাওয়া গিয়েছিল, মঙ্গলবার দেখা যায় তার চেয়ে ৬ শতাংশ ভোট বেড়েছে। তা নিয়ে প্রশ্ন তুলেছেন পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা। 

তিনি বলেন, ‘‘রাত সাড়ে ৯টায় শুনলাম ৫.৭৫ শতাংশ ভোট বাড়িয়ে দিয়েছে। কমিশন নোটিস জারি করেছে। বিজেপির ভোট যেখানে কম, সেখানে ভোট বাড়িয়ে দিয়েছে। ইভিএম কারা বানিয়েছে, সংখ্যাটা বাড়ল কী করে, কত ভোটার, কত মেশিন, আমরা জানতে চাই। কমিশনকে বলছি, মানুষের সন্দেহ দূর করুন। নিরপেক্ষ হোক কমিশন। আসল সত্যি জানাতে হবে।’’সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি