ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

গাজায় আগ্রাসন ও গণহত্যা: ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল কলম্বিয়া


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০২ মে, ২০২৪, ০৫:০৫ পিএম

গাজায় আগ্রাসন ও গণহত্যা: ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল কলম্বিয়া

 গাজায় আগ্রাসন ও গণহত্যা: ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল কলম্বিয়া

লিস্তিনের গাজায় ইসরায়েলের আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে এমন সিদ্ধান্ত নিয়েছে লাটিন আমেরিকার দেশ কলম্বিয়া। দেশটির প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো স্থানীয় সময় বুধবার এ সিদ্ধান্ত ঘোষণা করেন।

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে জড়ো হওয়া মানুষের সামনে পেত্রো বলেন, তার দেশ আগামীকালই (বৃহস্পতিবার) ইসরায়েলের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করছে।

গাজায় হামলার শুরু থেকেই ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কঠোর সমালোচনা করে আসছেন পেত্রো। তিনি অন্যান্য দেশগুলোকে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আনা দক্ষিণ আফ্রিকার পক্ষে যোগ দেওয়ার অনুরোধ জানিয়ে আসছেন।

পেত্রো ইসরায়েলের রাষ্ট্রপ্রধানকে গণহত্যাকারী বলে আখ্যা দেন। তিনি বলেন, গাজার এমন পরিস্থিতিতে বিশ্বের কোনো দেশ নিষ্ক্রিয় থাকতে পারে না। তবে তার এ সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়েছে ইসরায়েল। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, পেত্রোর এই ঘোষণা ‘ইহুদিবিদ্বেষী ও ঘৃণায় পরিপূর্ণ’। তার এই পদক্ষেপ হামাসের জন্য পুরস্কার।

গত বছরের অক্টোবরে গাজায় হামলার পরপরই ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে দক্ষিণ আমেরিকার আরেক দেশ বলিভিয়া। সেসময় কলম্বিয়া, চিলি ও হন্ডুরাসসহ দক্ষিণ আমেরিকার আরও কয়েকটি দেশ ইসরায়েল থেকে তাদের রাষ্ট্রদূতদের প্রত্যাহার করে নেয়।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি