ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

যুদ্ধবিরতি নিয়ে ব্লিঙ্কেনের মন্তব্য হামাসের ওপর চাপ সৃষ্টির চেষ্টা: আবু জুহরি


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০২ মে, ২০২৪, ০৫:০৫ পিএম

যুদ্ধবিরতি নিয়ে ব্লিঙ্কেনের মন্তব্য হামাসের ওপর চাপ সৃষ্টির চেষ্টা: আবু জুহরি

 যুদ্ধবিরতি নিয়ে ব্লিঙ্কেনের মন্তব্য হামাসের ওপর চাপ সৃষ্টির চেষ্টা: আবু জুহরি

মাসের সিনিয়র কর্মকর্তা সামি আবু জুহরি বুধবার এ কথা বলেন। তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন গাজার যুদ্ধবিরতির চুক্তিতে বিলম্ব ঘটার জন্য অন্যায়ভাবে হামাসকে দোষারোপ করছেন।

ইসরায়েলি নেতাদের সঙ্গে গাজায় বর্ধিত পরিমানে ত্রাণ পাঠানোর বিষয়ে আলোচনার সময় মার্কিন শীর্ষ কূটনীতিক জিম্মি মুক্তির বিনিময়ে যুদ্ধবিরতির যে প্রস্তাব ইসরায়েল দিয়েছে তা মেনে নিতে হামাসের প্রতি আহ্বান জানান। তিনি ইসরায়েলের এ প্রস্তাব ‘অস্বাভাবিক উদার’ বলে অভিহিত করেন।

রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে আবু জুহরি বলেন, ব্লিঙ্কেনের এ মন্তব্য বাস্তবতার পরিপন্থী। তবে এমনটি বলা ব্লিঙ্কেনের জন্য বিস্ময়কর নয়, কারণ এই মার্কিন ইহুদী মন্ত্রী  আমেরিকার নয়, ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী হিসেবেই বেশি পরিচিত।

হামাস নেতা আরও বলেন, ইসরায়েরি আলোচক দলও স্বীকার করছে যে, যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছার ক্ষেত্রে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুই বাধা সৃষ্টি করছেন।

আবু জুহরি বলেন, তারা যুদ্ধবিরতির প্রস্তাব এখনো পরীক্ষা ও পর্যালোচনা করছেন। তারা গাজায় স্থায়ী যুদ্ধবিরতি ও ইসরায়েলি বাহিনীর প্রত্যাহার চায়।

অপরদিকে নেতানিয়াহু বলেছেন, যুদ্ধবিরতি হোক বা না হোক হামাসের অবশিষ্ট শক্তি বিনাশ করতে তারা রাফাহতে স্থল হামলা অবশ্যই চালাবে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি