ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

হারের পর এমবাপ্পেকে রেখে চলে গেল পিএসজির বাস


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০২ মে, ২০২৪, ০৬:০৫ পিএম

হারের পর এমবাপ্পেকে রেখে চলে গেল পিএসজির বাস

 হারের পর এমবাপ্পেকে রেখে চলে গেল পিএসজির বাস

বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে সিগনাল ইদুনা পার্ক স্টেডিয়ামে পারফরম্যান্স তেমন ভালো করতে পারেননি ক্লিয়ান এমবাপ্পে। পুরো ম্যাচে একবার শুধু বরুসিয়া ডর্টমুন্ডের পোস্ট কাপিয়েছেন। প্রথমার্ধে মাত্র ২৬ বার বল স্পর্শ করেছেন তিনি। যা প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) শুরুর একাদশে নামা খেলোয়াড়দের তালিকায় সবচেয়ে কম।

বুধবার রাতের ম্যাচে ডর্টমুন্ডের ঘরের মাঠে ১-০ ব্যবধানে হেরেছে  পিএসজি। এ ম্যাচে স্বাভাবিকভাবেই সময়টা ভালো যায়নি ফরাসি বিশ্বকাপজয়ী তারকার। ম্যাচ শেষে পিএসজির দলীয় বাস তাকে রেখেই চলে গিয়েছিল ডর্টমুন্ড বিমানবন্দরে।

চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের প্রথম লেগে পিএসজির হারের পর এ ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে ফ্রান্সের সংবাদমাধ্যম লা পারিসিয়ান। সংবাদমাধ্যমটি জানিয়েছে, সিগনাল ইদুনা পার্কে ড্রাগ টেস্টে অংশ নেওয়ায় সতীর্থদের সঙ্গে দলীয় বাসে বিমানবন্দরে যেতে পারেননি এমবাপ্পে। পরে একটি প্রাইভেট কারে বিমানবন্দরে যোগ দেন সতীর্থদের সঙ্গে। সূ

গণমাধ্যমটি আরও জানায়, এমবাপ্পেকে রেখে পিএসজির দলীয় বাসের বিমানবন্দরে চলে যাওয়া অস্বাভাবিক কোনো ঘটনা নয়। কোনো খেলোয়াড়ের দেরি হলে দীর্ঘক্ষণের অপেক্ষা এড়াতে প্রায় সব দলই এটা করে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি