এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ০৩ মে, ২০২৪, ০২:০৫ পিএম
প্রবল বৃষ্টিতে সৌদিতে ভেঙে পড়ল মসজিদের ছাদ
সৌদিতে প্রবল বৃষ্টির কারণে দেশটির দাহরানের কিং ফাহাদ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের একটি মসজিদের ছাদ ভেঙে পড়েছে।
গতকাল বুধবার (১ মে) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। তবে মসজিদের ছাদ ভেঙে কেউ আহত হননি।
সৌদির বিভিন্ন অঞ্চলে গত দুইদিন ধরে প্রচণ্ড বৃষ্টিপাত হচ্ছে। ফলে মসজিদটির বাইরের অংশের বিশাল ছাদটি ধসে পড়েছে। মসজিদ সম্প্রসারণের অংশ হিসেবে মূল ভবনের বাইরে স্টিলের এই ছাদটি স্থাপন করা হয়েছিল।
স্টিলের ছাদটির ওপর পানি এতই জমা হয়েছিল যে এটি আর ভার বহন করতে পারেনি। এরপর একটি পর্যায়ে এটি নিচের দিকে ধসে পড়ে। তখন মসজিদের ভেতর বৃষ্টির পানি প্রবেশ করে এবং মসজিদে সকল কার্পেট পানিতে ভিজে যায়।
একজন মুসল্লি মসজিদের মূল ভবনের ভেতর থেকে ছাদ ভেঙে পড়ার মুহূর্তটি নিজের মোবাইল ফোনে ধারণ করেন এবং তা সামাজিক গণমাধ্যমে আপলোড করেন ।
বৃষ্টিপাতের কারণে দেশটিতে সাধারণ মানুষকে সতর্কতা অবলম্বনের নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে স্বশরীরে শিক্ষা কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। সরাসরি ক্যাম্পাসে আসার বদলে অনলাইনে পাঠদান কর্মসূচি চালানো হচ্ছে । সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি