ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

‘১০০ পার করে গিয়েছি’, অমিত শাহের দাবি ঘিরে প্রশ্ন


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০৩ মে, ২০২৪, ০২:০৫ পিএম

‘১০০ পার করে গিয়েছি’, অমিত শাহের দাবি ঘিরে প্রশ্ন

‘১০০ পার করে গিয়েছি’, অমিত শাহের দাবি ঘিরে প্রশ্ন

কশো নব্বইয়ের মধ্যে একশো পার! ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দুই দফায় ভোটগ্রহণের পর আজ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভবিষ্যৎবাণী করে বলেছেন, বিজেপি ও তার শরিক দলগুলো প্রথম দুই দফার ভোটে ১০০-র থেকে অনেক বেশি আসনে জিততে চলেছে। পারসটুডে

তিনি দাবি করেন যে পশ্চিমবঙ্গ, আসাম, রাজস্থান, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ়, উত্তরাখণ্ড-সহ সব রাজ্যে বিজেপি সাফল্য পেতে চলেছে। কর্নাটক, কেরল, তামিলনাড়ুতেও বিজেপি ভাল সাড়া পেয়েছে।

অমিত শাহের দাবি, বিজেপির নেতৃত্বে এনডিএ ‘চারশো পার’-এর লক্ষ্যে পৌঁছে যাবে। কংগ্রেস তথা বিরোধী শিবির অবশ্য দাবি করছে, অমিত শাহ এ সব বলে বিজেপি কর্মীদের মনোবল চাঙ্গা করতে চাইছেন। আসলে নরেন্দ্র মোদি ও অমিত শাহের প্রচারের সুরেই স্পষ্ট, তারা চিন্তায় পড়ে গিয়েছেন। তৃণমূল শিবির মনে অবশ্য মনে করিয়ে দিয়েছে যে  ২০২১-এর বিধানসভা ভোটে প্রথম কয়েক দফার ভোটের পরেও শাহ এমন কত আসনে বিজেপি জিতবে, সেই ভবিষ্যৎবাণী করেছিলেন। তার কোনওটাই মেলেনি। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি