ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩১ আষাঢ় ১৪৩৩
Logo
logo

খর্বশক্তির আবাহনীর কাছে হেরে গেলো মোহামেডান


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০৩ মে, ২০২৪, ০৭:০৫ পিএম

খর্বশক্তির আবাহনীর কাছে হেরে গেলো মোহামেডান

খর্বশক্তির আবাহনীর কাছে হেরে গেলো মোহামেডান

আবাহনীর নিয়মিত ১০ ক্রিকেটার জাতীয় দলের তাবুতে। ফলে এক ঝাঁক নতুন মুখ নামিয়ে আনুষ্ঠানিকতা সম্পন্নের ম্যাচে মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানের। খর্বশক্তির সেই আবাহনীর সঙ্গেও পেরে ওঠেনি মোহামেডান। প্রতিদ্বন্দ্বিতা গড়ে ৯ রানের ব্যবধানে ম্যাচ হেরেছে সাদা-কালোরা।

শিরোপা জেতা হয়ে গেছে আগের ম্যাচেই। বাকি শুধু আসরজুড়ে অপরাজিত থাকার কীর্তি গড়ার। এমন ম্যাচে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে জ্বলে উঠলেন আবাহনী অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত। ১০১ বলে ১৩৩ রানের ঝকঝকে ইনিংস উপহার দিলেন। পেলেন মৌসুমের নিজের প্রথম সেঞ্চুরি। ওপেনিংয়ে নেমে ৭৮ বলে ৯১ রানের ইনিংস খেলেন সাব্বির হোসেন। আবু হায়দার রনি ও মেহেদী হাসান মিরাজের ৩ উইকেট শিকারের পরেও তাই আবাহনীর সংগ্রহ দাঁড়ায় ৩০৩ রান। কালেরকণ্ঠ

জবাবে মোহামেডানের হয়ে ফিফটি পান ইমরুল কায়েস ও রুবেল মিয়া। অন্যরাও মাঝারি ইনিংস খেলেন। তবে লক্ষ্যে পৌঁছার জন্য তা যথেষ্ঠ হয়নি। কায়েস আউট হন ৬০ বলে ৫৯ রান করে। অঙ্কন করেন ৩৬ রান। ৭ম উইকেটে রুবেল ও রনি মিলে ৯৬ রানের অপরাজিত জুটিও গড়েন। এর পরও মোহামেডানের ইনিংস থামে ৬ উইকেটে ২৯৪ রানে। রুবেল মিয়া ৬২ বলে ৬৫ এবং আবু হায়দার রনি ২৭ বলে ৪০ রানে ইনিংস খেলেন। নাহিদুল ইসলাম নেন ৩ উইকেট।

১৫ ম্যাচ শেষে শীর্ষে থাকা আবাহনীর ৩০ পয়েন্টের বিপরীতে দুইয়ে থাকা মোহামেডানের সংগ্রহ ২২। ডিপিএলে আর বাকি রয়েছে একটি রাউন্ড। সেই ম্যাচে হেরে না গেলে আসরজুড়ে অপরাজিত থাকার কীর্তি গড়বে আবাহনী।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি