ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

ভারতকে চাপে ফেলতে শাক্সগাম উপত্যকায়  রাস্তা তৈরি করছে চীন!


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০৪ মে, ২০২৪, ০৩:০৫ পিএম

ভারতকে চাপে ফেলতে শাক্সগাম উপত্যকায়  রাস্তা তৈরি করছে চীন!

ভারতকে চাপে ফেলতে শাক্সগাম উপত্যকায়  রাস্তা তৈরি করছে চীন!

লাদাখে সিয়াচেন হিমবাহের পূর্ব প্রান্তের শাক্সগাম উপত্যকায় সড়ক এবং সুড়ঙ্গ নির্মাণ করছে চীনের পিপল্স লিবারেশন আর্মি (পিএলএ)। 

শাক্সগাম উপত্যকায় চীনের তৈরি সেই রাস্তা নির্মাণের সামরিক প্রভাব খতিয়ে দেখার সিদ্ধান্ত নিল ভারত। প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গিয়েছে এ তথ্য।

পাকিস্তানের শাক্সগাম এলাকায় (সামরিক পরিভাষায় 'ট্রান্স কারাকোরাম ট্র্যাক্ট') চীনের সড়ক এবং সুড়ঙ্গপথ নির্মাণ নিয়ে এপ্রিলের শেষ সপ্তাহে প্রকাশিত হয়েছিল নতুন উপগ্রহচিত্র।

উপগ্রহচিত্রে দেখা গিয়েছে, সেখানে স্থায়ী নির্মাণ চালাচ্ছে চীনের ফৌজ। তৈরি হচ্ছে সড়ক এবং সুড়ঙ্গপথ!

১৯৪৮ সালেই অবিভক্ত জম্মু ও কাশ্মীরের ওই এলাকা দখল করেছিল পাকিস্তানের সেনাবাহিনী। 

এর পর ১৯৬৩ সালে সিয়াচেন হিমবাহের পূর্ব প্রান্তের শাক্সগাম উপত্যকার ৫১৮০ বর্গ কিলোমিটার এলাকা চীনের কাছে হস্তান্তর করে পাকিস্তান।

গত সপ্তাহে শাক্সগাম উপত্যকায় বেজিংয়ের সড়ক নির্মাণের বিরুদ্ধে প্রতিবাদ জানায় দিল্লি।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘‘শাক্সগাম উপত্যকা ভারতের অংশ।’’

চীনের শিনজিয়াং প্রদেশের কাশগড় থেকে দক্ষিণ পাকিস্তানের গোয়াদর বন্দর পর্যস্ত বিস্তৃত কারাকোরাম হাইওয়ে (যার পোশাকি নাম— ‘চিন-পাকিস্তান অর্থনৈতিক করিডর’ বা সিপিইসি) গিয়েছে শাক্সগাম উপত্যকার কাছ দিয়েই। ১৩০০ কিলোমিটার দীর্ঘ এই ‘বাই লেন’ মহাসড়ক চীনের ‘ওয়ান বেল্ট ওয়ান রোড’ কর্মসূচির অন্যতম প্রধান অঙ্গ।

প্রতিরক্ষা বিশেষজ্ঞরা মনে করছেন, চীন ওই সড়ক ভবিষ্যতে এমন ভাবে প্রসারিত করতে পারে, যা কারাকোরাম হাইওয়েকে সিয়াচেন হিমবাহের সীমান্তবর্তী আপার শাক্সগাম উপত্যকার সঙ্গে সংযুক্ত করবে।

শাক্সগাম উপত্যকায় সড়ক নির্মাণ নিয়ে গত দু’বছরে দু’বার প্রতিবাদ জানিয়েছিল ভারত। ভারত চীনের কাছে এ-ও স্পষ্ট করেছে, অবৈধ ভাবে দখল করা ভূখণ্ডে সড়ক নির্মাণ বন্ধ নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবে তারা।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি