ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

কাশ্মিরে ভারতীয় বিমানবাহিনীর বহরে হামলায় এক সেনা নিহত, আহত ৫


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০৫ মে, ২০২৪, ০২:০৫ পিএম

কাশ্মিরে ভারতীয় বিমানবাহিনীর বহরে হামলায় এক সেনা নিহত, আহত ৫

কাশ্মিরে ভারতীয় বিমানবাহিনীর বহরে হামলায় এক সেনা নিহত, আহত ৫

জম্মু ও কাশ্মিরের পুঞ্চে অজ্ঞাত সশস্ত্র গোষ্ঠীর হামলায় ভারতীয় বিমানবাহিনীর একজন সেনা নিহত ও অপর পাঁচজন  আহত হয়েছেন। শনিবার (৪ মে) সেনাদের বহনকারী গাড়ি বহরের দুটি গাড়ি লক্ষ্য করে ব্যাপক গুলিবর্ষণ করে বিচ্ছিন্নতাবাদী হামলাকারীরা। 

হামলার পর পর সেখানে বাড়তি সেনা মোতায়েন ও সন্ত্রাস বিরোধী অভিযান শুরু হয়েছে।ভারতীয় সংবাদমাধ্যম মিন্ট জানিয়েছে, এ বছর ওই অঞ্চলে প্রথমবারের মতো এত বড় হামলা হয়েছে। গত বছর অঞ্চলটিতে সেনাদের লক্ষ্য করে একাধিক ভয়াবহ হামলা হলেও কয়েক মাস পরিস্থিতি বেশ শান্ত ছিল।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত কয়েকটি ছবিতে দেখা গেছে গাড়ির সামনের কাঁচে অসংখ্য গুলির চিহ্ন লেগে রয়েছে। অর্থাৎ পরিকল্পনা করে এই হামলা চালানো হয়েছে। বিমান বাহিনীর সেনারা তাদের একটি ঘাঁটিতে যাওয়ার পথে শনিবার অতর্কিত হামলার শিকার হন। 

বিমানবাহিনীর সেনাদের হতাহতের বিষয়টি নিশ্চিত করে একটি সূত্র বলেছে, কয়েকজন সেনা হতাহত হয়েছে। স্থানীয় রাষ্ট্রীয় রাইফেলএর সেনারা ওই এলাকাটি ঘিরে ফেলেছে এবং সেখানে অভিযান শুরু করেছে। রোববারও(৫ মে) অভিযান অব্যাহত রয়েছে।  সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি