এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ০৫ মে, ২০২৪, ০২:০৫ পিএম
গাম্বিয়ায় ওআইসির ১৫তম শীর্ষ সম্মেলন
গাম্বিয়ার রাজধানী বানজুলে শনিবার শুরু হয় ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সম্মেলন।
সম্মেলন শুরুর আগে দেওয়া এক বিবৃতিতে ওআইসি জানায়, তাদের ৫৭ সদস্য দেশ এবং বাইরের অনেকে এতে অংশ নিচ্ছে।
গাজায় যখন ইসরায়েল পশ্চিমা সমর্থন নিয়ে ব্যাপক গণহত্যা চালাচ্ছে সে সময়ে এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। ওআইসির বিবৃতিতে বলা হয়, মুসলিম উম্মাহ যেসব চ্যালেঞ্জ মোকাবিলা করছে তা সংস্থার সনদের আলোকে সম্মিলিতভাবে সমাধান করতে নিজেদের মধ্যকার ঐক্য জোরদার করা হল এই সম্মেলনের লক্ষ্য।
ওআইসি আরও বলেছে, সম্মেলনের লক্ষ্য হচ্ছে আমাদের আভ্যন্তরীন অর্থনীতির সম্প্রসারণ এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পের পুণরুজ্জীবন, সেইসঙ্গে বিশ্বে গাম্বিয়ার সম্পদ ও আফ্রিকান সংস্কৃতির অংশিদার হওয়ার সুযোগ গ্রহণ করা।
গাজায় চলমান ইসরায়েলি হামলাসহ বিশ্ব পরিস্থিতি নিয়ে আলোচনা করা হচ্ছে এ সম্মেলনে। গাজায় প্রায় ৩৫ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে।
সম্মেলনে তিন গুরুত্বপূর্ণ খসড়া দলিল পররাষ্ট্রমন্ত্রীদের পরিষদে পেশ ও আলোচনা করা হবে। সেগুলো হল ফিলিস্তিনি প্রস্তাব, বানজুল বিবৃতি এবং চূড়ান্ত খসড়া দলিল। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি