ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

আল ওয়েদারের বিরুদ্ধে রোনালদোর হ্যাটট্রিকে বড় জয় আল নাসরের


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০৫ মে, ২০২৪, ০৭:০৫ পিএম

আল ওয়েদারের বিরুদ্ধে রোনালদোর হ্যাটট্রিকে বড় জয় আল নাসরের

আল ওয়েদারের বিরুদ্ধে রোনালদোর হ্যাটট্রিকে বড় জয় আল নাসরের

সৌদি প্রো লিগে দুর্দান্ত পারফরম্যান্স করছেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। আগের ম্যাচে জোড়া গোল করে আল নাসরকে কিংস কাপের ফাইনালে তুলেছিলেন সিআরসেভেন। শনিবার রাতে আল ওয়েদারকে উড়িয়ে দেয় আল নাসর। এই ম্যাচে দুর্দান্ত হ্যাটট্রিক করেন পাঁচবারের ব্যালন ডিঅর জয়ী এই তারকা। এই নিয়ে সবশেষ ৭ ম্যাচের ৩টিতে হ্যাটট্রিক করলেন তিনি।

রোনালদো ছাড়াও আল নাসরের হয়ে একটি করে গোল করেছেন ওতাভিও এডমিলসন, সাদিও মানে ও মোহাম্মেদ আল ফাতিল। এ নিয়ে ফুটবল ক্যারিয়ারের ৬৬তম হ্যাটট্রিক পূর্ণ করেছেন রোনালদো।

ম্যাচের সপ্তম মিনিটে প্রথম গোল করেন রোনালদো। এরপর ১৩ ও ৫২ মিনিটে আরও দুই গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। চলতি মৌসুমে সবমিলিয়ে ৫২ ম্যাচে ৫২তম গোল করে ফেললেন রোনালদো। 

ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে গোল উদযাপনের একাধিক ছবি পোস্ট করে রোনালদো লিখেছেন, দারুণ অনুভূতি। দল এবং সমর্থকদের ধন্যবাদ। এই জয়ে ৩০ ম্যাচে ৭৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে আল নাসর। আর ২৯ ম্যাচে ৮৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আল হিলাল। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি