এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ০৬ মে, ২০২৪, ০১:০৫ পিএম
রাফাহ’য় ইসরায়েলি বিমান হামলায় নিহত ১৬
গাজার স্বাস্থ্য বিভাগ জানায়, রাফাহ’য় অসামরিক লোকদের লক্ষ্য করে চালানো বিমান হামলায় নিহতরা হলেন দুই পরিবারের সদস্য। এরমধ্যে একই পরিবারের ৭ সদস্য এবং অপর পরিবারের ৯ সদস্য শহীদ হয়েছেন।
এরআগে, হামাস যোদ্ধাদের এক আক্রমনে তিন ইসরায়েলি সেনা নিহত হয়। রাফাহ’র দুই স্থানে দুই দফা এ বিমান হামলা চালানো হয়।
গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যার ২১৩তম দিন সোমবার (৬ মে)। অবরুদ্ধ ক্ষদ্র উপত্যকাটিতে ইসরায়েলি বর্বর হামলায় এপর্যন্ত অন্তত ৩৪,৬৮৩ ফিলিস্তিনি নিহত এবং ৭৮,০১৮ জন আহত হয়েছেন। হতাহতের ৭০ শতাংশই হচ্ছেন নারী ও শিশুখেক।
এদিকে এপি জানায়, কায়রোয় অনুষ্ঠিত যুদ্ধবিরতির আলোচনা নেতানিয়াহুর গড়িমসির কারণে ব্যর্থতার মধ্যদিয়ে শেষ হয়েছে। ইসরায়েলি অতি শিগগিরই রাফাহতে স্থল হামলা চালানোর কথা জানিয়েছে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি