ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

ঝাড়খণ্ডে মন্ত্রীর সচিবের গৃহকর্মির বাড়ি থেকে ২০ কোট রুপি উদ্ধার


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০৬ মে, ২০২৪, ০২:০৫ পিএম

ঝাড়খণ্ডে মন্ত্রীর সচিবের গৃহকর্মির বাড়ি থেকে ২০ কোট রুপি উদ্ধার

ঝাড়খণ্ডে মন্ত্রীর সচিবের গৃহকর্মির বাড়ি থেকে ২০ কোট রুপি উদ্ধার

ভারতে ঝাড়খণ্ডের এক মন্ত্রীর সচিবের গৃহকর্মির বাড়িতে অভিযান চালিয়ে ২০ কোটি রুপি উদ্ধার করলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

সোমবার সকাল থেকে রাঁচীর নানা জায়গায় অভিযান চালাতে শুরু করেন ইডির কর্মকর্তারা। ঝাড়খণ্ডের গ্রামোন্নয়ন দফতরের মন্ত্রী আলমগির আলমের ব্যক্তিগত সচিব সঞ্জীব লালের গৃহকর্মির বাড়িতেও অভিযান চালানো হয়। 
ইডির দাবি, গ্রামোন্নয়ন দফতরের চিফ ইঞ্জিনিয়ার বীরেন্দ্র কে রামের আর্থিক তছরুপ মামলার সঙ্গে সঞ্জীবের নাম জড়িয়ে পড়ে। সেই যোগসূত্র ধরেই সোমবার সকালে অভিযান শুরু করেন ইডির কর্মকর্তারা।

এদিন তারা ঝাড়খণ্ডের রাজধানী রাঁচীর নানা জায়গায় অভিযান চালিয়ে মোট ২৫ কোটি রুপি কালো টাকা উদ্ধার করেন। এরমধ্যে সঞ্জীব লালের গৃহকর্মীর বাড়ি থেকে উদ্ধার হয় ২০ কোটি রুপি।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি