ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

যৌন হেনস্থার অভিযোগ অস্ট্রেলিয়ার এমপি ব্রিটানির


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০৬ মে, ২০২৪, ০৬:০৫ পিএম

যৌন হেনস্থার অভিযোগ অস্ট্রেলিয়ার এমপি ব্রিটানির

যৌন হেনস্থার অভিযোগ অস্ট্রেলিয়ার এমপি ব্রিটানির

সামাজিক মাধ্যমে রোববার একটি পোস্ট করে অস্ট্রেলিয়ার লেবার পার্টির এমপি ব্রিটানি লওগা জানান, গত সপ্তাহের শনি ও রোববার সেন্ট্রাল কুইনসল্যান্ডের ইয়েপ্পন শহরে ছুটি কাটাতে গিয়েছিলেন তিনি। 

শনিবার সেখানে নৈশপার্টি চলাকালীন তার অজান্তে মাদক খাওয়ানো হয় তাকে। তার পর করা হয় যৌন হেনস্থা। তখন কিছু বুঝতে না পারলেও পরের দিন, রোবববার শারীরিক অস্বস্তি বোধ করায় তিনি পুলিশের কাছে যান। 

ডাক্তারি পরীক্ষায় জানা যায়, তার শরীরে এমন বহু মাদক রয়েছে যা তিনি সজ্ঞানে খাননি বলেই দাবি করেছেন। তার পরেই পুলিশে অভিযোগ দায়ের করেন ব্রিটানি। তদন্তও শুরু হয়।

ব্রিটনি আরও জানিয়েছেন, তিনি বিষয়টি প্রকাশ্যে আনার পরেই আরও বহু মহিলা একই অভিজ্ঞতার কথা জানিয়েছেন তাকে। 

ব্রিটানির দাবি, এই অন্যায় কোনও ভাবেই মেনে নেওয়া যায় না। এক জন মহিলার নিরাপত্তা নিয়েই প্রশ্ন উঠে যাচ্ছে ইয়েপ্পন শহরে। তা হলে, কেউ কি নিজের মতো করে নিরাপদ ভাবে আর ছুটি কাটাতে পারবেন না সেখানে?

কুইনসল্যান্ডের পুলিশ জানিয়েছে, হেনস্থার সঙ্গে কে বা কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি