ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩১ আষাঢ় ১৪৩৩
Logo
logo

জিম্বাবুয়েকে ১৬৬ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০৭ মে, ২০২৪, ০৬:০৫ পিএম

জিম্বাবুয়েকে ১৬৬ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ

জিম্বাবুয়েকে ১৬৬ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ

 ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে টস হেরে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভার খেলায় ৫ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করেছে টাইগাররা। দলের হয়ে ৩৮ বলে সর্বোচ্চ ৫৭ রানের ইনিংস খেলেন তাওহিদ হোসেন হৃদয়। 

মঙ্গলবার (৭ মে) চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজে ঘুরে দাড়াতে জয়ের জন্য জিম্বাবুয়ের প্রয়োজন ১৬৬ রান। 

নতুন বলে বেশ ভুগেছেন বাংলাদেশের দুই ওপেনার লিটন দাস ও তানজিদ তামিম। বিশেষ করে ব্লেসিং মুজারাবানিকে খেলতে বেশ বেগ পেতে হয়েছে তাদের। ধীর গতির শুরু করলেও বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি লিটন। ইনিংসের চতুর্থ ওভারের মুজারাবানিকে স্কুপ করতে গিয়ে বোল্ড হয়েছেন এই ওপেনার। সাজঘরে ফেরার আগে ১৫ বলে করেছেন ১২ রান।

তিনে নেমে দ্রুত ফিরেছেন শান্ত। ৪ বলে ৬ রানের বেশি করতে পারেননি অধিনায়ক। লিটনের মতো ইনিংস বড় করতে পারেননি আরেক ওপেনার তানজিদ হাসান তামিম। তার ব্যাট থেকে এসেছে ২২ বলে ২১ রান।

৬০ রানে ৩ উইকেট হারানোর পর দলের হাল ধরেন হৃদয় ও জাকের। চতুর্থ উইকেটে এই দুইজনে মিলে যোগ করেন ৮৭ রান। ৩৪ বলে টি-টোয়েন্টিতে অভিষেক ফিফটি তুলে নেন হৃদয়। তবে এরপর আর বেশক্ষণ টিকতে পারেননি তিনি। ৩৮ বলে ৫৭ রান করেছেন হৃদয়।

জাকের ফিফটির কাছাকাছি গিয়েও শেষ পর্যন্ত মাইলফলক ছুঁতে পারেন। ৩৪ বলে করেছেন ৪৪ রান। তাছাড়া মাহমুদউল্লাহ রিয়াদ করেছেন ৪ বলে অপরাজিত ৯ রান।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি