ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩১ আষাঢ় ১৪৩৩
Logo
logo

আমি এমন কিছু করিনি যে দলে জায়গা অর্জন করতে পারি: ম্যাকগার্ক


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০৭ মে, ২০২৪, ০৬:০৫ পিএম

আমি এমন কিছু করিনি যে দলে জায়গা অর্জন করতে পারি: ম্যাকগার্ক

আমি এমন কিছু করিনি যে দলে জায়গা অর্জন করতে পারি: ম্যাকগার্ক

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলমান আসরে ব্যাট হাতে ঝড় তুলছেন দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলা অস্ট্রেলিয়ার ব্যাটার জ্যাক ফ্রেসার ম্যাকগার্ক। দুর্দান্ত পারফরর্ম করেও অজি দলে জায়গা না পাওয়া নিয়ে চলছে সমালোচনা। তবে এটি নিয়ে আক্ষেপ করছেন না তিনি।

অভিজ্ঞতায় ভরপুর অস্ট্রেলিয়া দলে যে জায়গা পাওয়া খুব একটা সহজ নয় সেটিও বোঝেন ম্যাকগার্ক। এক টিভি চ্যানেলের পডকাস্টে তিনি বলেন, এটা বুঝতে হবে যে, দলে জায়গা বের করা কঠিন। তিন ফরম্যাট মিলিয়ে আমাদের সর্বকালের সেরা ওপেনার ডেভিড ওয়ার্নর আছেন সেখানে। ট্রাভিস হেড যিনি আইপিএলে জ্বলে উঠেছেন এবং গত দেড় বছর ধরেই দারুণ উজ্জ্বল। এরপর আছেন মিচেল মার্শ। তিনিও একইরকম এবং দলের অধিনায়ক।

মিডল অর্ডারেও নিজেকে দেখছেন না বলে জানান ম্যাকগার্ক। তিনি বলেন, পাঁচ বা ছয় নম্বরেও নিজেকে ব্যাটিংয়ে দেখছি না আমি। কারণ টিম ডেভিড, ক্যামেরন গ্রিন এই ধরনের ব্যাটসম্যান দিয়ে জায়গাটি থিতু। সুযোগ না পাওয়ার ব্যাপারটি তাই এভাবেই দেখি। কোনো সমস্যা নেই। আশা করি আরও অনেক সময় পড়ে আছে সামনে। 

আইপিএলে ঝড়ো ব্যাটিং করেও দলে জায়গা না পাওয়া নিয়ে আক্ষেপে পুড়ছেন না তরুণ এই ব্যাটার। এ বিষয়ে তিনি বলেন, জায়গা না পাওয়া আমাকে খুব একটা ভাবায়নি। কারণ আমি এখনও এমন কিছু করিনি যে মনে হতে পারে, দলে জায়গা অর্জন করে নিতে পারি। আইপিএল ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের চেয়ে বিশ্বকাপ অনেক বেশি আলাদা।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি