ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

রাফাহ’য় হানাদার সেনাদের বিরুদ্ধে ফিলিস্তিনি যোদ্ধাদের তুমুল লড়াই


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০৮ মে, ২০২৪, ১১:০৫ এএম

রাফাহ’য় হানাদার সেনাদের বিরুদ্ধে ফিলিস্তিনি যোদ্ধাদের তুমুল লড়াই

রাফাহ’য় হানাদার সেনাদের বিরুদ্ধে ফিলিস্তিনি যোদ্ধাদের তুমুল লড়াই

গাজার দক্ষিণে প্রবেশ ও রাফাহ ক্রসিং দখলকারী ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের লড়াই অব্যাহত রয়েছে। 

ইসরায়েলি যুদ্ধবিমান ও কামান থেকে রাফাহ পৌরসদরদপ্তরে,মিসর সীমান্তের কাছের এলাকাগুলোতে এবং বসতবাড়িতে হামলা চালানো হচ্ছে। এতে পৌরসদরদপ্তরটি ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। রাফাহতে অন্তত ২৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আনাদোলু ও আল-মায়েদিন একথা জানিয়েছে। 

ফিলিস্তিনি ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা আল-কাসাম ব্রিগেড এক বিবৃতিতে জানিয়েছে, তারা ইয়াসিন ১০৫ গোলার সাহায্যে ইসরায়েলি মারকাভা ট্যাংকে আঘাত হেনেছে। এতে তাতে আগুন ধরে যায়। 

ব্রিগেড জানায়, রাফাহর শাওকা এলাকায় একটি ভবনের ভেতরে ইসরায়েলি সেনাদের সঙ্গে তাদের যোদ্ধারা সরাসরি লড়াইয়ে লিপ্ত হয়। 

অপর বিবৃতিতে কাসাম ব্রিগেড জানায়, তারা স্বল্পপাল্লার রজম ক্ষেপণাস্ত্র ও ভারী মর্টারের গোলার সাহায্যে হানাদার ইসরায়েলি সেনাদের ওপর এসব হামলা চালায়। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি