ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

রাফাহ’র পতনের প্রতিক্রিয়া গোটা মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়বে : গুতেরেস


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০৮ মে, ২০২৪, ০২:০৫ পিএম

রাফাহ’র পতনের প্রতিক্রিয়া গোটা মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়বে : গুতেরেস

রাফাহ’র পতনের প্রতিক্রিয়া গোটা মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়বে : গুতেরেস

 জাতিসংঘ মহাসচিব অ্যান্থনি গুতেরেস হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, রাফাহতে ইসরায়েলি অনুপ্রবেশ এবং সর্বাত্মক হামলার প্রতিক্রিয়া সমগ্র অঞ্চলের ওপর পড়বে। যার ফল ভয়াবহ বিপর্যয়কর হতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি মন্তব্য করেছেন। 

তিনি বলেন, ‘সর্বাত্মক হামলা হলে রাফাহতে অসংখ্য মানুষ নিহত হবেন। আবারও পালাতে বাধ্য হবেন সেখান থেকে আশ্রয় নেয়া বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। কিন্ত কোথায় যাবেন তারা, তাদের তো যাওয়ার মতো কোন জায়গা নেই।’ 

জাতিসংঘ মহাসচিব বলেন, ‘রাফাহতে হামলার প্রতিক্রিয়া অধিকৃত পশ্চিম তীর ও তার বাইরে বহুদূরে গোটা অঞ্চলজুড়ে ছড়িয়ে পড়তে পারে। তিনি বলেন, পরিস্থিতি ভুল দিকে চলে যাচ্ছে। গাজার বাস্তুচ্যূত  ফিলিস্তিনিদের সর্বশেষ আশ্রয়স্থল থেকে হাজার হাজার মানুষ এখন পালিয়ে যাচ্ছেন। 

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল বলেছেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের মানা সত্ত্বেও ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু রাফাহতে হামলা চালিয়েছেন। তিনি বলেন, আমার আশংকা এতে সেখানে আবারও অসংখ্য মানুষ নিহত হবেন। কারণ গাজায় কোন নিরাপদ অঞ্চল নেই।

এদিকে ফিলিস্তিনিদের মানবিক সহায়তা বিষয়ক জাতিসংঘ সংস্থার কর্মকর্তা এন্ড্রু ডি ডোমিনিকো বলেছেন, ইসরায়েলি হামলার কারণে রাফাহর লোকজন জোরপূর্বক উচ্ছেদের শিকার হচ্ছেন। অবরুদ্ধ উপত্যকাটিতে নেই খাদ্য, পানি, ওষুধ ও তেলসহ প্রয়োজনীয় জিনিসপত্র। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি