ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

মিসরের আলেকজান্দ্রিয়ায় এক ইহুদীকে গুলি করে হত্যা


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০৮ মে, ২০২৪, ০২:০৫ পিএম

মিসরের আলেকজান্দ্রিয়ায় এক ইহুদীকে গুলি করে হত্যা

মিসরের আলেকজান্দ্রিয়ায় এক ইহুদীকে গুলি করে হত্যা

মিসরের আলেকজান্দ্রিয়ায় বন্দুকধারীরা একজন ইসরায়েলি চরকে গুলি করে হত্যা করেছে। ইসরায়েল বলেছে, নিহত ব্যক্তি জিভ কিপার নিজেকে একজন ব্যবসায়ী পরিচয়ে দিয়ে মিসরে গিয়েছিলেন। 

ভ্যানগার্ড অব লিবারেশন নামে একটি গ্রুপ এ হত্যাকান্ডের দায়িত্ব স্বীকার করেছে। ইসরায়েলি গণমাধ্যম এখবর জানিয়েছে।  ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রণালয় জানায়, তাদের একজন ব্যবসায়ী মিসরে নিহত হয়েছেন। তারা এ ঘটনাটি তদন্ত করছে।

জিভ কিপার নামের ওই ব্যক্তি গত মঙ্গলবার মিসরের আলেকজান্দ্রিযা অজ্ঞাত ব্যক্তির গুলিতে নিহত হন। ইসরায়েল বলেছে, নিহত ব্যক্তি এলএলসির ওকে গ্রুপের সিইও ছিলেন। হিমায়িত ফল ও সব্জী রপ্তানি ব্যবসায় নিয়োজিত ছিলেন তিনি। জিভ কিপার 
কানাডার পাসপোর্ট নিয়ে মিসরে গিয়েছিলেন। 

হত্যার দায় স্বীকারকারী গ্রুপটি জানিয়েছে, ছদ্মবেশি গুপ্তচর জিভ কিপার মিসরে গোপন তথ্য সংগ্রহ এবং মিসরের লোকজনকে ইসরায়েলি গোয়েন্দা সংস্থার চর হিসেবে নিয়োগ করার চেষ্টা করছিলেন।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি