ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

রাফায় অভিযান নিয়ে নেতানিয়াহু যে ভাষণ দিয়েছেন


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০৮ মে, ২০২৪, ০৫:০৫ পিএম

রাফায় অভিযান নিয়ে নেতানিয়াহু যে ভাষণ দিয়েছেন

রাফায় অভিযান নিয়ে নেতানিয়াহু যে ভাষণ দিয়েছেন

 গতরাতে আমি যুদ্ধমন্ত্রীকে আদেশ দিয়েছি রাফা ক্রসিংয়ে ইসরায়েলি পতাকা ১ ঘন্টার মধ্যে উড়াতে হবে। ইসরায়েলি ডিফেন্স ফোর্সের এক্স হ্যান্ডেলের ভিডিওতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতা নিয়াহুর এই ভাষণটি আজ সম্প্রচার হয়েছে। 

নিয়াহু বলেন, আমি দেখতে চাই সমগ্র রাফা এলাকায় হামাসের পতাকা নামিয়ে ইসরায়েলের পতাকা উঠানো হয়েছে। 

রাফা অভিযানে আমাদের ২টি গোল। প্রথমটি আমাদের জিম্মিদের উদ্ধার করা ও দ্বিতীয়টি হামাসকে নির্মূল করা।

এর আগে আমরা প্রমাণ করেছি, সেনা প্রেসারের মাধ্যমেই হামাসের হাত থেকে জিম্মিদের মুক্তি করা যায়। আমরা বাধ্য করেছিলাম গাজার জিম্মিদের ফিরিয়ে দিতে। 

ইসরায়েল গাজায় হামাসের শয়তানির শাসন প্রতিষ্ঠা করতে দিবে না। কারণ সেখানে তাদের আবার আসার সুযোগ করে দিলে তারা আমাদের আক্রমণ করবে। আমাদের ভবিষ্যৎকে নানাভাবে হত্যা করবে ও আক্রমণ করবে। আমাদের নাগরিকদের ভবিষ্যতের কথা ভেবেই হামাসের প্রস্তাবে আমরা রাজি হইনি। 

আমরা রাফার প্যাসেজ সিজ করেছি। এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আরো একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলো, আমরা হামাসের  সেনা ক্ষমতা ধ্বংস করতে যাচ্ছি। একই সঙ্গে হামাসের সঙ্গে যোগাযোগ রয়েছে এমন ৪টি জঙ্গি সংগঠনকেও নির্মূল করেছি। হামাসের রাজনৈতিক সক্ষমতা নষ্ট করেছি। 

পরিশেষে নেতানিয়াহু বলেন, আমরা ইসেরায়েলের নাগরিকদের প্রতি আন্তরিক দু:খ প্রকাশ করছি। যারা এই যুদ্ধে মারা গেছেন তাদের পরিবারের প্রতি সমবেদনা ও শ্রদ্ধা প্রকাশ করছি। 

আমরা একসঙ্গে যুদ্ধ করবো। একসঙ্গে জয়ী হব। আল্লাহ আমাদেরই সহায় হয়েছেন।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি